রাজ্যেও এবার বার্ড ফ্লু আতঙ্ক
রাজ্যেও এবার বার্ড ফ্লু আতঙ্ক
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। আজ দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর তারপরই দুর্গাপুর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, আজই দিল্লি ও মহারাষ্ট্রে বার্ড ফ্লু নিশ্চিত করেছে দুই সরকার। সবমিলিয়ে দেশে ৯ রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে। এহেন পরিস্থিতিতে দুর্গাপুরের ঘটনায় ছড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন আশিষ মার্কেট এলাকায় হাঁস, মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গেই সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।
এ বিষয়ে দুর্গাপুর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি দাবি করেছেন।












Click it and Unblock the Notifications