Bardhaman-Durgapur Lok Sabha Election Results 2024 LIVE Updates: বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে কীর্তি, পিছিয়ে দিলীপ
Bardhaman-Durgapur Lok Sabha Election Results 2024 LIVE Updates:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে ২০০৯ থেকে। ডিলিমিটেশনের আগে ছিল বর্ধমান, কাটোয়া ও দুর্গাপুর লোকসভা কেন্দ্র।
যা পরে হয় বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর। এই কেন্দ্রটি ২০০৯ সালে জেতে সিপিআইএম, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস ও ২০১৯ সালে বিজেপি।

এবার এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। তৃণমূলের প্রার্থী তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। বিজেপি প্রার্থী করেছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সিপিআইএমের টিকিটে লড়ছেন সুকৃতি ঘোষাল।
২০০৯ সালে ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছিলেন সইদুল হক। ২০১৪ সালে তিনি হেরে যান তৃণমূলের ড. মমতাজ সংঘমিতার কাছে। মমতাজ সেবার জিতেছিলেন ১ লক্ষ ৭ হাজার ৩৩১ ভোটে। ২০২১ সালে মমতাজ ২,৪৩৯ ভোটে পরাস্ত হন বিজেপির সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার কাছে। ২০১৯ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ। মোট ভোটার ১৮ লক্ষ ৫১ হাজার ৭৮০। এবার ভোট পড়েছে ৮০.৭২ শতাংশ, যা আগেরবারের তুলনায় ১.৯৪ শতাংশ কম।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রের ৬টিতেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতেন তৃণমূলের প্রার্থীরা। সেগুলি হলো- পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিমে রয়েছেন বিজেপির বিধায়ক।
সকাল ৯টা ৫৫ মিনিট- বিজেপির দিলীপ ঘোষের চেয়ে ৫৫৬৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।












Click it and Unblock the Notifications