একনজরে পূর্ব ও পশ্চিম বর্ধমানে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
পূর্ব ও পশ্চিম বর্ধমানে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
অন্যান্য জেলার পাশাপাশি চমক রয়ছে নব বিভক্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় সে কথা জানাতে ভোলেননি। তৃণমূল সুপ্রিম মমতা বন্দোপাধ্যায়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন নবীন চন্দ্র বাগ। বর্ধমান দক্ষিণে খোকন দাস। রায়নায় শম্পা ধাড়া। জামালপুরে অলোক কুমার মাঝি। মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী। কালনায় দেবপ্রসাদ বাগ। মেমারিতে মধুসূদন ভট্টাচার্য।

অন্যদিকে ভাতারে নির্বাচনী লড়াইয়ের জন্য তৃণমূলের তরফে টিকিট পেয়েছেন মঙ্গোবিন্দ অধিকারী। পূর্বস্থালি দক্ষিণে স্বপন দেবনাথ। পূর্বস্থলী উত্তরে তপন চ্যাটার্জী। কাটোয়ায় রবীন্দ্রনাথ চ্যাটার্জী। কেতুগ্রামে লড়ছেন শেখ শাহনাওয়াজ। মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী। আউশগ্রামে অভেদানন্দ ঠান্ডার। গলসিতে নেপাল ঘোড়ুই। বর্ধমান উত্তরে নিশীথ কুমার মালিক।
অন্যদিকে পাশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর দাঁড়াচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর পূর্বে দাঁড়াচ্ছেন প্রদীপ মজুমদার। দুর্গাপুর পশ্চিমে বিশ্বনাথ পরীলা। রানীগঞ্জে দাঁড়াচ্ছেন তাপস বন্দ্যোপাধ্যায়। জামুরিয়ায় হরেরাম সিং। আসানসোল দক্ষিণে জনপ্রিয় অভিনেত্রী সায়ানী ঘোষ। আসানসোল উত্তরে লড়ছেন মলয় ঘটক। কুলটিতে লড়ছেন উজ্জল চ্যাটার্জী। বারাবানিতে ঘাসফুলের টিকিটে মাঠে নামবেন বিধান উপাধ্যায়।












Click it and Unblock the Notifications