অপরিসর জায়গায় অনুষ্ঠান, ভিড় ধাক্কাধাক্কি, শুভেন্দুর অনুষ্ঠানের অনুমতি ছিল না, দাবি পুলিশ কমিশনারের

অপরিসর জায়গায় অনুষ্ঠান, ভিড় ধাক্কাধাক্কি, শুভেন্দুর অনুষ্ঠানের অনুমতি ছিল না, দাবি পুলিশ কমিশনারের

আসানসোলে পুলিশের কোনও অনুমতি না নিয়েই কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। এমনই দাবি করেছেন আসানসোলের পুলিশ কমিশনার। ৫০০০ জনকে কম্বল বিতরণ করার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা ছিল না। তার উপরে ভিভিআইপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতে ভিড় আরও বেড়েছিল। অপরিসর জায়গায় ধাক্কা ধাক্কি আর অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা বলে দাবি করেছেন আসানসোলের পুলিশ কমিশনার।

শুভেন্দুর অনুষ্ঠানে দুর্ঘটনা

শুভেন্দুর অনুষ্ঠানে দুর্ঘটনা

আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা। শুভেন্দু অধিকারীর চলে যাওয়ার পরেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুষ। তার মধ্যে ১ শিশুও রয়েছে। ৫০০০ জনের কম্বল বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জিতেন তিওয়ারি। শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চ থেকে চলে যাওয়ার পরেই সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায় তারপরেই এই দুর্ঘটনা।

 অনুমতি না নিয়েই অনুষ্ঠান

অনুমতি না নিয়েই অনুষ্ঠান

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি এমনই দাবি করেছেন আসানসোলের পুলিশ কমিশনার। তিনি জানিয়েছেন ৫০০০ জনের কম্বল বিতরণ করা হবে জানিয়ে। সেখানে ভিভিআইপিরা আসবেন সেটা জানিয়ে তাঁদের কোনও অনুমতি নেওয়া হয়নি। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা পুলিশকে অনুষ্ঠানের কথা জানিয়েিছল। কিন্তু সেই অনুষ্ঠানের কথা জানানো আর অনুমতি দেওয়া ২টো আলাদা জিনিস বলে জানিয়েছে পুলিশ।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন পুলিশ এবং তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। কাজেই সিবিআই তদন্তই একমাত্র আসল সত্যিটা প্রকাশ্যে আসবে বলে দাবি করেছেন বিেজপি নেতা। পুলিশ অনুমতি দেয়নি বলে মিথ্যে কথা বলছে বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনার সঙ্গে লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনাও উল্লেখ করেছেন তিনি। রাহুল সিনহা বলেছেন সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনাতেও চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের।

কী বললেন জিতেন তিওয়ারি

কী বললেন জিতেন তিওয়ারি

পুলিশ কমিশনারের দাবি অস্বীকার করেছেন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। তিনি পাল্টা দাবি করেছেন ৩ তারিখ পুলিশকে মেগা ইভেন্ট জানিয়ে আবেদন করা হয়েছিল। অর্থাৎ পুলিশকে কম্বল বিতরণের অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল। শুভেন্দু অধিকারীর উপস্থিতির সময়ও পুলিশ ছিল পর্যাপ্ত। তিনি চলে যেতেই কেন সরিয়ে নেওয়া হল পুলিশি ঘেরাটোপ। পাল্টা প্রশ্ন তুলেছেন জিতেন তিওয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+