Asansol Lok Sabha Election Results 2024 LIVE Updates: আসানসোল জোর টক্কর, লিড বাড়াচ্ছে তৃণমূল
Asansol Lok Sabha Election Results 2024 LIVE Updates: আসানসোল লোকসভা কেন্দ্রে এবার মূল লড়াই তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন প্রসাদ সিনহার সঙ্গে বিজেপির সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার। সিপিআইএম প্রার্থী করেছে জাহানারা খানকে।
এই আসন থেকে বিজেপি প্রার্থী করেছিল বাবুল সুপ্রিয়কে। তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর ২০২২ সালের উপনির্বাচনে জেতেন তৃণমূলের শত্রুঘ্ন প্রসাদ সিনহা। এবার বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে দাঁড় করিয়েছে বিজেপি।

আসানসোল লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৭০ হাজার ২৮১। ভোট পড়েছে ৭৩.২৭ শতাংশ, যা ২০১৯ সালের নির্বাচনের তুলনায় ৩.৬৫ শতাংশ কম। ১৯৫৭ থেকে ১৯৬৭ অবধি এই কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে। ১৯৬৭ সালে জেতে সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি। ১৯৭১ থেকে ১৯৮০ অবধি এই কেন্দ্রে ছিলেন সিপিআইএমের সাংসদরা।
১৯৮০ থেকে ১৯৮৯ অবধি এই কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে। ১৯৮৯ থেকে ২০১৪ অবধি দীর্ঘ সময় এই কেন্দ্র থেকে সিপিআইএম সাংসদরা জিতেছেন। ২০১৪ সালে লাল দুর্গে আঘাত হানে বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভা ক্ষেত্রে বর্তমানে বিজেপি বিধায়করা রয়েছেন। পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর ও বারাবনিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতে তৃণমূল।
সকাল ১১টা ২৫ মিনিট- তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ২৩ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার চেয়ে।
সকাল ৯টা ৫৮ মিনিট- আসানসোল লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপির সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।












Click it and Unblock the Notifications