আসানসোল ভোটের আগে চড়ছে উত্তেজনা! দুই পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ কমিশনের
হাতে আর মাত্র কয়েকটা দিন! সামনেই আসানসোল লোকসভার উপনির্বাচন। এবার আসানসোলের উপর বিশেষ নজর নির্বাচন কমিশনের। ভোটের অনেক আগে থেকেই সেই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতে এরিয়া ডোমিনেশনের কা
হাতে আর মাত্র কয়েকটা দিন! সামনেই আসানসোল লোকসভার উপনির্বাচন। এবার আসানসোলের উপর বিশেষ নজর নির্বাচন কমিশনের। ভোটের অনেক আগে থেকেই সেই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতে এরিয়া ডোমিনেশনের কাজ চালাচ্ছে বাহিনী।

আর এর মধ্যেই অভিযোগ পালটা অভিযোগ চলছে। এই অবস্থায় বড় পদক্ষেপ কমিশনের। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে। আর সেই ভোটের আগেই দুই পুলিশ আধিকারিককে বদলি করল কমিশন। যা বড় সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিকমহল।
অন্যদিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, আসানসোল ( দক্ষিণ) থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। একই সঙ্গে জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে'কে অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।
শাসকদলের হয়ে কাজ করার অভিযোগে সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি সহ বিরোধীরা। সব দিক খতিয়ে দেখার পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
আসানসোল বিজেপির অন্যতম শক্তঘাঁটি হিসাবে পরিচিত। দুবার এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেয়ে ছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। যদিও এবার তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। তাঁর দলবদলের কারণেই সেখানে ভোট হচ্ছে। ফলে নিজেদের শক্তঘাঁটি ধরে রাখতে মরিয়া বিজেপি।
বিধায়ক অগ্নিমিত্রা পালকে সামনে রেখেই লোকসভা জিততে মরিয়া বঙ্গ বিজেপি শিবির। যদিও পালটা শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখে এগিয়ে চলেছে তৃণমূল। জোরকদমে চলছে প্রচার। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। এই অবস্থায় যদিও চড়ছে আসানসোলের ভোটের পারদ।
বিজেপির লাগানো ব্যানার-পোস্টার ছেঁড়ার অভিযোগ, কর্মীদের ভয় দেখানো সহ একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সরব বিজেপি। এমনকি পুলিশকে সামনে রেখে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও ভোট ঘোষনার পর থেকেই আসানসোলকে বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ইতিমধ্যে আসানসোলে ৬৮০টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আসানসোল লোকসভা কেন্দ্রের ৫১ শতাংশ বুথে লাইভ ওয়েবকাস্ট হবে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বুথের পাহাড়ায় থাকবে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই কমিশনের। আর তাই নজিরবিহীন ভাবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে। তবে মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ছাড়াও ভোট হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও।












Click it and Unblock the Notifications