দেওয়ালে ছবি এঁকে আত্মহত্যায় প্ররোচনা! কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে অভিযুক্ত নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলর
পুরভোটের ফল প্রকাশ হতেই কলেজ ছাত্রীর (student) আত্মহত্যার (suicide) ঘটনায় তপ্ত বর্ধমান। ৩৫ টি আসনের সবকটি দখলের পরে আত্মহত্যার ঘটনায় নবনির্বাচিত এক তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণ
পুরভোটের ফল প্রকাশ হতেই কলেজ ছাত্রীর (student) আত্মহত্যার (suicide) ঘটনায় তপ্ত বর্ধমান। ৩৫ টি আসনের সবকটি দখলের পরে আত্মহত্যার ঘটনায় নবনির্বাচিত এক তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের প্রতি অনুগত এক পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বসির আহমেদ।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
বুধবার পুরভোটের ফল প্রকাশ হতে না হতেই কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তপ্ত বর্ধমান শহর। মৃত ছাত্রীর নাম তুহিনা খাতুন(১৮)। বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লির বাসিন্দা ওই কলেজছাত্রী। সন্ধেয় বাড়ি থেকে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার পরেই একদফা হুমকির অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতা তথা জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি মোক্তার মিয়াঁ অভিযোগ করেছেন, প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসির আহমেদ ওরফে বাদশা তুহিনাদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। বাড়ির দেওয়ালে তুহিনা-সহ তিন বোনের ছবি এঁকে বলে জিতলে তিনজনই আত্মহত্যা করবে, মর্মান্তিক পরিণতি হবে। এটা কি কোনও নেতার ভোটের প্রচারের ছবি হতে পারে, প্রশ্ন করেছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারটি তৃণমূল অনুগত
মৃত ছাত্রীর পরিবারের দাবি, তাঁরা বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতির মোক্তার মিয়াঁর অনুগামী। কিন্তু মোক্তার মিয়াঁর সদ্য নির্বাচিত কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীর। মোক্তার মিয়াঁও জানিয়েছেন তাঁর সঙ্গেই তৃণমূল করত এই পরিবার। তিন বোনের মধ্যে দুইবেনের বিয়ে হয়ে গিয়েছে। তুহিনা কলেজের ছাত্রী। তিনজনই তাঁর সঙ্গে থাকত বলে দাবি করেছেন মোক্তার মিয়াঁ। তবে টিকিট পাওয়ার পরেই পরিবারটি বসির আহমেদের কাছে মিটমাটের জন্য গিয়েছিল, কিন্তু তাঁদেরকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

দায়ী নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলর, অভিযোগ পরিবারের
বুধবারের জয়ের পরেই তুহিনাদের বাড়িতে গিয়ে বসির আহমেদ হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ। তারপরেই আত্মহত্যা করে সে, দাবি পরিবারের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বসির আহমেদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তদন্তেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাত হয়ে যাবে বলেও দাবি করেছেন ওই নেতা। এর আগেও অবশ্য স্থানীয়ভাবে বসির আহমেদ নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে রাজ কলেজের টিচার ইনচার্জকে চড় মারা থেকে করোনা আক্রান্ত ব্যক্তিকে এক করে রাখার অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications