Arambag: আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর, জনরোষের বহিঃপ্রকাশ পাল্টা দাবি বিজেপির
আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের বাড়ি ভাঙচুরের অভিযোগ। খানাকুলের মুস্তাফাপুরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়ি থেকে নেমে গ্রামে প্রচারে গিয়েছিলেন প্রার্থী। তখনই একদল লোক এসে গাড়িতে ভাঙচুর চালায়।
শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকরাই এই হামলা চালিয়েছে। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে তাঁরা কোনও রকম হামলা চালায়নি। জনতার রোষেই এই ঘটনা ঘটেছে। শাসক দলের একাধিক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসছে। তাতে অত্যন্ত রুষ্ট বাসিন্দারা। তারাই এই ঘটনা ঘটিয়েছে।

আরামবাগ লোকসভা কেন্দ্রটি প্রথম থেকেই শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে আক্রান্ত। হুগলির একাধিক লোকসভা কেন্দ্রে তৃণমূলের অন্দরেই বিবাদ রয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যপারী সরব হয়েছিলেন দলেরই প্রার্থীর বিরুদ্ধে। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সামিল হবেন না বলে জানিয়েছিলেন তিনি।
The Nari-Birodhis have done it again! @BJP4India orchestrated an attack on our candidate Mitali Bag in Arambagh's Khanakul area. Her campaign vehicle's smashed rear windshield and windows show the scale of the massive attack mounted by BJP's goons!
— All India Trinamool Congress (@AITCofficial) May 5, 2024
From attacking women… pic.twitter.com/fyx9bqse2d
তারপরে আবার মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগের গাডি়র সামনের এবং পিছনের কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খানাকুলে তৃণমূলের কার্যালয়ের সামনে গাড়িটি রেখে প্রার্থী গ্রামের ভেতরে ঢুকেছিলেন। ঠিক তখনই একদল হামলা চালায় প্রার্থীর গাড়িতে। তবে মিতালি বাগের কিছু হয়নি বলে জানা গিয়েছে।
সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। তাঁরা দাবি করেছেন সন্দেশখালির ভিডিও পুরোটাই ভুয়ো। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে সেই ভিডিও তৈরি করেছে। সন্দেশখালির বিজেপি নেতা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে সেই ভিডিও বলতে শোনা গিয়েছে সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুরোটাই সাজানো। ২০০০ টাকা নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র পুলিশের কাছে অভিযোগ করেছেন।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুরোটাই চক্রান্ত করা হয়েছে। ভুয়ো ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সিবিআইয়ে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন এআই ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসই এর নেপথ্যে রয়েছে। এদিকে আবার কুণাল ঘোষ গঙ্গাধর কয়ালের গ্রেফতারি দাবি করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন গঙ্গাধর কয়ালকে সিবিআই সুরক্ষা দেবেন সেকারণে তিনি সেখানে গিয়েছেন।
ভোটের মুখে সন্দেশখালির কাণ্ড নিযে বিজেপি ব্যাকফুটে গিয়েছে বলেই তৃণমূলের নেতা কর্মীদের উপরে আক্রমণ বাড়ছে। এই আরামবাগের তৃণমূল প্রার্থীর উপরে হামলা সেই ঘটনার বহিপ্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications