'হুজুর মঙ্গলবার টিভিতে যা দেখলাম...', হাত জোড় করে কেন এমন মন্তব্য অনুব্রতর
বিচারককে হুমকি চিঠি ঘিরে ক্রমশ চড়ছে তরজা। আর এর মধ্যেই সিবিআই হেফাজত শেষে আসানসোল আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, নতুন করে আজ বুধবার জামিনের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জন্য জেল হেফ
বিচারককে হুমকি চিঠি ঘিরে ক্রমশ চড়ছে তরজা। আর এর মধ্যেই সিবিআই হেফাজত শেষে আসানসোল আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, নতুন করে আজ বুধবার জামিনের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন সিবিআইয়ের।
আর এই বিষয়ে আইনি লড়াই শুরু হতেই হুমকি প্রসঙ্গ তোলেন অনুব্রত মণ্ডল। একেবারে হাত জড়ো করে বিচারকের কাছে তাঁর প্রার্থনা, 'মঙ্গলবার টিভিতে যা দেখলাম এর তদন্ত করুন'

আদালতে কি জানালেন অনুব্রত
অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি! মঙ্গলবার বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে এমনই হুমকি চিঠি আসে। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আর এর মধ্যেই হাত জড়ো করে বিচারকের কাছে তৃণমূল নেতার প্রার্থনা, 'মঙ্গলবার টিভিতে যা দেখলাম এর তদন্ত করুন'। তা শুনে পালটা বিচারক জানালেন, সম্পূর্ণ এটা আমার কেস। দুপক্ষের কাছে কাউকে মেনশন না করার আবেদন করেন বিচারক। এই বিষয়ে আইনি লড়াই করতে জানি বলেও জানিয়েছেন বিচারক।

জেল হেফাজতের আবেদন
জেল হেফাজতের আবেদন জানাল সিবিআই। অনুব্রত মণ্ডলের নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানাল না সিবিআই। প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধীতা সিবিআইয়ের। তবে এদিন অনুব্রত মণ্ডলের অসুস্থতার প্রসঙ্গ টেনে জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। এমনকি এদিন আদালত কক্ষের মধ্যে অস্কিজেন সিলিন্ডার এনে রাখা হয়েছে। তবে এদিন শুনানিতে অনুব্রতের আইনজীবীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বলে জানা যাচ্ছে। যেমন সিবিআই অনুব্রতকে টার্গেট করছে বলেও এদিন সওয়ালে তুলে ধরেন আইনজীবী। তেমন কোনও প্রমান সিবিআইয়ের কাছে নেই বলেও দাবি এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী। মুখ্যমন্ত্রী আমাকে চেনেন এটা কি প্রভাবশালী হয়ে গেল? এখনও যদিও সিবিআইয়ের তরফে বক্তব্য শুরু হয়নি। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলা শেষ হলে সিবিআই তাদের বক্তব্য জানাবে।

গরু চোর স্লোগান
এদিন ফের আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে গরু চোর বিদ্রুপ শুনতে হয়। কংগ্রেসের তরফে আদালতের বাইরে বিক্ষোভ দেখানো হয়। যেই সময় অনুব্রতকে আদালতে তোলা হয় সেই সময়েই তৃণমূল নেতাকে লক্ষ্য করে শুরু হয় গরু চোর স্লোগান। তবে আজ বুধবার আসানসোল আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা কয়রা হয়েছে। অন্যদিকে যদি আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় সেক্ষেত্রেও পুলিশের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।












Click it and Unblock the Notifications