অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ, ‘গরু চোর’ স্লোগানের পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানও
বীরভূমের বেতাজ বাদশা তিনি। ১০ দিনের সিবিআই হেফাজতের পর হেভিওয়েট তৃণমূল জেলা সভাপতিক অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে সটান আসানসোল আদালতে পেশ করা হল শনিবার। এদিনও ফের ‘গরু চোর’ স্লোগান উঠল।
বীরভূমের বেতাজ বাদশা তিনি। ১০ দিনের সিবিআই হেফাজতের পর হেভিওয়েট তৃণমূল জেলা সভাপতিক অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে সটান আসানসোল আদালতে পেশ করা হল শনিবার। এদিনও ফের 'গরু চোর' স্লোগান উঠল। আর পাল্টা 'জয় বাংলা' স্লোগান তুলল তৃণমূল কংগ্রেস। আদালতে এদিন অনুব্রত জামিনের আবেদন করা হয়। তার বিরোধিতা করে সিবিআই আইনজীবীরা আরও চারদিনের হেফাজতের আবেদন জানান এদিন।

বীরভূমের বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হওয়ার পর ১০ দিন সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁর ১০ দিনের সিবিআই হেফাজতে থাকার মেয়াদ শেষ হয়। এদিন সেইমতো মেডিকেল চেক-আপের পর তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। তিনি আদালত চত্বরে নামার পরই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের তরফে 'গরু চোর' স্লোগান তোলা হয়। তৃণমূলের তরফে পাল্টা স্লোগান ওঠে। 'জয় বাংলা' স্লোগান তুলে তৃণমূলের তরফে দাবি করা হয় তাঁদের নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।
এদিকে এদিন আদালতে পেশ করার পর বারবার উঠে আসে সিবিআই তদন্তে অসহযোগিতা করার কথা। সিবিআই অসহযোগিতার কথা তুলে আরও চারদিন হেফাজতে চেয়ে আবেদন করে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের তরফে জামিনের আবেদন করা হয়। মেডিকেল গ্রাউন্ডে তাঁর আইনজীবীরা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন। আদালতে তাঁর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পেশ করা হয়। দাবি করা হয়, তাঁর মক্কেল তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করে এসেছেন, পরেও তিনি সহযোগিতা করবেন। তাঁকে শর্তাধীন জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তরফে জানানো হয়, পাওয়ারফুল অনুব্রত প্রমাণ নষ্ট করতে পারেন। তাই জামিন দেওয়ার ঠিক হবে না।
এদিন অনুব্রত মণ্ডলকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় বিচারককে। তিনি জিজ্ঞাসা করেন অনুব্রত মণ্ডলের শরীর কেমন রয়েছে? তিনি কোনও অসুবিধা বোধ করছেন কি না? তিনি কি সিবিআইকে সহযোগিতা করছেন? গ্রেফতার হওয়ার আগে তিনি কতবার কলকাতায় গিয়েছিলেন? কেন সিবিআই তলবের পরও তিনি হাজিরা দেননি? এমন একাধিক প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে। তার জবাব দেন অনুব্রত মণ্ডল।
এরপর অনুব্রত মণ্ডলের মামলায় রায়দান স্থগিত রাখেন বিচারক। এখন তিনি জামিন পান নাকি জেল বা সিবিআই হেফাজতে যান, তা জানা যাবে অচিরেই। এদিন অনুব্রত মণ্ডল বলেন, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। কী আছে জানাক ওরা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সিবিআইকে তিনি সহযোগিতা করছেন কি না, তার উত্তরে অনুব্রত মণ্ডল জানান একশো বার।












Click it and Unblock the Notifications