শেষ পর্যন্ত তিহার জেলেই কি ঠাঁই হবে কেষ্টর? জেরায় চরম অসহযোগিতা অনুব্রতর

শেষ পর্যন্ত তিহার জেলেই কি ঠাঁই হবে কেষ্টর? জেরায় চরম অসহযোগিতা অনুব্রতর

গ্রেফতারের পর থেকেই কেষ্টকে নিয়ে বিস্তর অভিযোগ সিবিআই অফিসারদের। কিছুতেই কোনো বিষয়ে মুখ খুলছেন না তিিন। গরুপাচার কাণ্ড থেকে সম্পত্তি কোনো বিষয়েই মুখ খুলতে নারাজ কেষ্ট। আসানসোল জেরে অনুব্রত মণ্ডলকে জেরা করতে গিয়েও সেই একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তঁাদের। জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের ঝাঁকে ঝেঁকে আসা প্রশ্নের উত্তরে শুধু না বলতেই শোনা গিয়েছে সিবিআই আধিকারীকদের। জেরায় যে একেবারেই সহযোগিতা করছেন না কেষ্ট সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে কী এবার তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তদন্তকারীরা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জেলে জেরা অনুব্রতর

জেলে জেরা অনুব্রতর

আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানেই আজ তাঁকে জেরা করতে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারীকরা। কলকাতা থেকে সকালেই তাঁরা আসানসোলের পথে রওনা হন। দুপুর নাগাদ জেলে পৌঁছে কেষ্টকে জেরা শুরু করেন। বেশ কয়েকঘণ্টা েজরার পর বেরিয়ে আসেন তাঁরা। কিন্তু বেরিয়ে আসার পর তাঁদের দেখে স্পষ্টই বোঝা গিয়েছে একেবারেই সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। যাকে বলে স্পিকটি নট অবস্থান নিয়েছেন তিিন। যার ফলে যথেষ্ট সমস্যায় পড়েছেন সিবিআই অফিসাররা।

এবার কী তিহার জেলে?

এবার কী তিহার জেলে?

আজ আসানসোল জেলে ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে জেরা করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি একটি শব্দও খরচ করেননি বলে সূ্ত্রের খবর। প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করে আসছেন তিনি। শেষ পর্যন্ত কেষ্টকে নিয়ে কি অন্য পরিকল্পনায় যেতে হবে সিবিআইকে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ প্রভাবশালী তত্ব দিয়ে অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছি সিবিআই। এমনটা শোনা গিয়েছিল। সেকারণে কেষ্টকে িনয়ে তিহার জেলে যাওয়া হবে এমন পরিকল্পনা চলছিল। এবার হয়তো সেই পথেই হাঁটবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

জেরা কেষ্টর দেহরক্ষীকেও

জেরা কেষ্টর দেহরক্ষীকেও

আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষীও। কেষ্টকে জেরা করার পাশাপশি সায়গলকেও জেরা করেছেন সিবিআইয়ের কয়েরজন আধিকারীক। সূত্রের খবর, জেলের একটি সেলে সায়গল হোসেনকে জেরা করে তারা। ১৫ থেকে ২০ মিনিট তাঁকে জেরা করা হয়। তার পর অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবা হলেও এখনো সেটা করেনি সিবিআই। দেহরক্ষী হলেও সায়গল হোসেনের িবপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। কেষ্টরও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

দুজনের বয়ানে কতটা মিল

দুজনের বয়ানে কতটা মিল

সূত্রের খবর সায়গল এবং অনুব্রত মণ্ডলকে আলাদা আলাদা বসিয়ে জেরা করা হয়েছে। এবার দুজনের বক্তব্যে মিলিয়ে দেখতে চাইছে সিবিআই। ১ সেপ্টেম্বর ফের আদালতে সায়গলের বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে সিবিআই। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফের অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+