চারদিনের সিবিআই হেফাজতে অনুব্রত, জামিন পেলে 'ম্যানুপুলেটে'র শঙ্কা তদন্তকারীদের

ফের সিবিআই হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলের। আগামী ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজ শনিবার অসুস্থতার কথা বলে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন কয়রা হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এবং আর

ফের সিবিআই হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলের। আগামী ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজ শনিবার অসুস্থতার কথা বলে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন কয়রা হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এবং আরও চার দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডলকে পাঠানোর নির্দেশ দেয়।

আর এই নির্দেশের পরেই আজ শনিবারই ফের বীরভূমের বেতাজ বাদশাকে কলকাতায় সিবিআই নিয়ে আসছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সম্ভবত হাতে সময় কম। ফলে আজ রাতেও হয়তো অনুব্রতকে জেরা করতে পারে সিবিআই। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন

শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন

তবে এদিন শুনানিতে সিবিআই আইনজীবীর তরফে দীর্ঘ সওয়াল জবাব করেন অনুব্রত মন্ডলের আইনজীবী। পাশাপাশি শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানান আইনজীবী। বলেন, অনুব্রত মন্ডল অসুস্থ। ১০ দিনের হেফাজতে সিবিআইকে সবরকম ভাবে সহযোগিতা করেছেন তিনি। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল পালিয়েও যাননি। এমনকি কোথাও গা-ঢাকাও দেননি। উনি কখনই সিবিআইকে এড়াননি। একবার উনি সুস্থ ছিলেন, সে সময় নিজেই সিবিআই দফতরে গিয়েছিলেন।

তদন্তে সহযোগিতা করছেন না।

তদন্তে সহযোগিতা করছেন না।

তবে তদন্তে সহযোগিতা করার প্রশ্নে সিবিআইয়ের তরফে আদালতে নির্দিষ্ট কিছু অভিযোগ জানানো হয়। সিবিআই আইনজীবী জানান, উনি তদন্তে সহযোগিতা করছেন না। সবরকম প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ সিবিআইয়ের। এমনকি অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যাও সিবিআইকে কোনও রকমে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ। পাশাপাশি অনুব্রত মন্ডলের জামিনেরও এদিন তীব্র বিরোধীতা জানানো হয় সিবিআইয়ের তরফে। আইনজীবী জানান, উনি একজন প্রভাবশালী। ফলে জামিন পেলেন প্রমান-সাক্ষ্য ম্যানুপুলেটের আশঙ্কা রয়েছে বলে এদিন আদালতে জানান সিবিআই আইনজীবী। পাশাপাশি ওনার সঙ্গে রাজ্য সরকারের যোগসাজস আছে বলেও এদিন অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী।

মুখবন্ধ খাম আদালতে জমা দেয় সিবিআই

মুখবন্ধ খাম আদালতে জমা দেয় সিবিআই

অন্যদিকে এদিন সিবিআইয়ের তরফে একটি মুখবন্ধ খাম আদালতে জমা দেয় সিবিআই। সূত্রে খবর, গত কয়েকদিনের তদন্তে একাধিক নাম পেয়েছেন তদন্তকারীরা। সেই নামগুলিই এদিন আদালতের কাছে জমা দেন তদন্তকারীরা। শুধু তাই নয়, বেনামি সম্পত্তি রয়েছে তাদের নামে। এমন তথ্যও ওই খামে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এদিন আদালতে বিস্ফোরক দাবি করেন সিবিআই আইনজীবী। বলেন, এটা কোনও একার ব্যবসা নয়। একটা চক্র। শুধু তাই নয়, মধ্যস্থকারী হিসাব তাঁর দেহরক্ষী কাজ করেছেন বলেও দাবি সিবিআইয়ের। দীর্ঘ শুনানি শেষে আদালত চারদিনের হেফাজতের নির্দেশ শোনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+