Lok Sabha Election 2024: 'খেলা হবে' আসানসোলে? 'বিহারীবাবু'কে টক্কর দিতে পারেন জনপ্রিয় এই নায়িকা

Lok Sabha Election 2024: আসানসোলে ভোজপুরি সিনেমার সুপারস্টার পবন সিংকে টিকিট দেওয়া নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি (BJP)! নারীবিদ্বেষী বলে তৃণমূল তরফে প্রচার শুরু হয়ে যায়। যদিও নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কথা জানান পবন সিং।

ব্যক্তিগত কারণ দেখিয়েই এই আবেদন শীর্ষ নেতৃত্বের কাছে জানান তিনি। আর তা মঞ্জুরও করা হয়েছে বলে খবর। কিন্তু আসানসোলে বিজেপির প্রার্থী (Lok Sabha Election 2024) এবার কে?

Lok Sabha Election 2024

  • Lok Sabha Election 2024: প্রার্থী কে

উপনির্বাচনে আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল (TMC)। এবং বিপুল ভোটে জয় পান তিনি। সবকিছু ঠিক থাকলে এবারও আসানসোল কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিট পাচ্ছেন 'বিহারীবাবু'। ফলে লড়াই (Lok Sabha Election 2024) বেশ জোরদার হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই অবস্থায় শত্রুঘ্ন সিনহার বিপরীতে কোনও মহিলাকে প্রার্থী করার ভাবনা বিজেপির। আর সেখানে ভোজপুরি সিনেমার এক নায়িকার নাম উঠে আসছে। আর তিনি হল অক্ষরা সিং। বিহারের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে অক্ষরা সিংয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকেই আসানসোল লোকসভার জন্যে কাজে লাগাতে চাইছে বিজেপি।

  • Lok Sabha Election 2024: দফায় দফায় বৈঠক

আসানসোলে পবন সিংকে প্রার্থী করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় অনেক বেশি সতর্কতা নেপয়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। ইতিমধ্যে দিল্লি উড়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার গভীর রাত পর্যন্ত প্রার্থী নিয়ে আলোচনা চলে দিল্লীতে।

বাংলা থেকে ভার্চুয়ালের মাধ্যমে ওই মিটিংয়ে যুক্ত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। বাকি ২২ টি আসনের প্রার্থী (Lok Sabha Election 2024) নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর। পাশাপাশি আসানসোল কেন্দ্রের প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে। সেখানে অভিনেত্রী অক্ষরা সিং'য়ের নাম সামনে এসেছে বলেই খবর। তবে এই বিষয়ে বঙ্গ বিজেপির তরফে কেউ কোনও মন্তব্য করেনি।

  • Lok Sabha Election 2024: আসানসোলের রাজনীতি

আসানসোলে বিহারি ভোটারদের গুরুত্বপূর্ণ (Lok Sabha Election 2024) ভূমিকা রয়েছে। অবাঙালি ভোটার প্রায় ৫ শতাংশ। আর এই ভোটারদের বড় অংশ বিহার এবং ঝাড়খন্ডের বাসিন্দা। কয়লা খনি এবং আসানসোলের বিভিন্ন স্টিল ফ্যাক্টারিতে কর্মরত তাঁরা। আর সেই ভোটারদের টার্গেট করতেই বড় মাস্টারস্ট্রোক মোদী-শাহের দল দিতে পারে বলে মত বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+