পরীক্ষার্থীদের তল্লাশির নামে নগ্ন করার অভিযোগ! ন্যাক্কারজনক বললেন সংসদ সভাপতি

Bardhaman: পরীক্ষার্থীদের তল্লাশির নামে নগ্ন করার অভিযোগ! এমনকি নগ্ন করে তল্লাশি করা হয়েছে গর্ভবতী মহিলা থেকে শুরু করেবিশেষভাবে সক্ষম ছাত্রীদেরও। আর এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Bardhaman) তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে। আর এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা দফতরও। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে ডিএলএডের পার্ট টু-এর পরীক্ষা ছিল। টুকলি রুখতে প্রথম থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

পরীক্ষার্থীদের তল্লাশির নামে নগ্ন করার অভিযোগ!

কিন্তু এদিন ওই স্কুলে পরীক্ষার্থীরা ঢুকলে তাঁদের তল্লাশির নামে নগ্ন করা হয় বলে অভিযোগ। বিশেষ করে মেয়েদের নানা ভাবে হেনস্থা এবং তল্লাশির নামে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিক্ষার্থীরা।

মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলার অভিযোগ তুলে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক। যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট ওই স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি প্রাথমিক শিক্ষা দফতরের ঘাড়েই ছেড়ে দেওয়া হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের সাফাই, প্রাথমিক শিক্ষা দফতরের তরফে নিযুক্ত সংস্থার কর্মীরা এই চেকিং করেছে। তাই আমাদের সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই বলেই দাবি স্কুলের। অন্যদিকে ঘটনায় পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি তথা মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ঘটনা ন্যাক্কারজনক বলে মেনে নিয়েছেন।

তবে এমনটা হয়ে থাকলে কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এমনকি ডিআইকেও পুরো ঘটনা তদন্ত করতে বলা হয়েছে বলে জানান মধুসূদন ভট্টাচার্য। অন্যদিকে পরিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনার জেরে পরীক্ষায় বসতেও দেরি হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+