'লোকাল পাপ্পু' বলে অভিষেককে কটাক্ষ অগ্নিমিত্রার, আর কী চ্যালেঞ্জ করলেন আসানসোলে ভোট দিয়ে?
'পাপ্পু' সম্মোধন জাতীয় রাজনীতিতে করা হয় রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকায়। 'লোকাল পাপ্পু' বলে তাঁকে কটাক্ষ করা হয়েছে। মন্তব্য করেছেন, বিজেপির নেত্রী তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল।
আসানসোল লোকসভা কেন্দ্রে আজ সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব চলে। বিক্ষিপ্ত ছোটখাটো অশান্তি দেখতে পাওয়া যায় সকাল থেকেই। অগ্নিমিত্রা পল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার। বেলার দিকে অগ্নিমিত্রা নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাজ্যের পরিস্থিতি নিয়ে বরাবর আক্রমণাত্মক মেজাজে থাকেন অগ্নিমিত্রা পল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। 'লোকাল পাপ্পু' অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই কটাক্ষ শোনা গেল তাঁর থেকে।
অগ্নিমিত্রা পল সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। আসানসোলে সম্প্রতি শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অগ্নিমিত্রাকে সেদিন নিশানা করেছিলেন। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রাকে শুভেন্দু অধিকারীর 'লেজুর' বলে কটাক্ষ করেছিলেন অভিষেক।
আসানসোলের বিধায়ক সাধারণ মানুষের জন্য কী করেছেন? কতটা উন্নয়ন করেছেন? সেই সব প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জেতাতে অনুরোধ করেছিলেন তিনি। পরবর্তী সময়ে আসানসোলে বিজেপি বিধায়ককে ঢুকতে না দিতেও সাধারণ মানুষকে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
ভোট দিয়ে বেরিয়ে আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, " অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অগ্নিমিত্রা পলকে আসানসোলে ঢুকতে দেবেন না। মেদিনীপুর থেকে তাঁর প্রচুর ক্ষতি হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন আমাকে আসানসোলে আসতে কে বাধা দেয়! "
শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'লোকাল পাপ্পু' বলেও কটাক্ষ করেন তিনি। জাতীয় ক্ষেত্রে তীর্যক খোঁচায় রাহুল গান্ধী 'পাপ্পু' বলে পরিচিত। এবার 'লোকাল পাপ্পু' হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি প্রার্থী।
আসানসোল লোকসভা উপ নির্বাচনের গতবার শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন। কিন্তু এবার ভোট সুইং করবে। বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়া জয়ী হবেন। এমনই আশা করছেন অগ্নিমিত্রা পল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications