Asansol Incident: আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হুড়োহুড়ি! পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু। আহত হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে পাঁচজন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে খবর। শুভেন্দু অধিকারী আসানসোলে মঞ্চ ছাড়ার পরে সেখ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু। আহত হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে পাঁচজন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে খবর।

এদিন শুভেন্দু অধিকারী আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপাড় অঞ্চলে সভা করেন। তিনি মঞ্চ ছাড়ার পরে সেখানে কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় পদপিষ্ট হন বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে থেকে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এঁদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

আসানসোলে শুভেন্দু অধিকারী

আসানসোলে শুভেন্দু অধিকারী

এদিন আসানসোলে একাধিক কর্মসূচি ছিল বিরোধী দলনেতার। সন্ধেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিবচর্চা নামক ওই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রতীকী কম্বল বিতরণ করে অনুষ্ঠান মঞ্চ ছাড়েন। শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়ার পরে হুড়োহুড়ি পড়ে যায়। কম্বল নিতে গিয়েই হুড়োগুড়ি। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় ৷

দুই মহিলা-সহ একটি শিশুর মৃত্যু

দুই মহিলা-সহ একটি শিশুর মৃত্যু

এদিন আসানসোলের রেলপাড় অঞ্চলে অনুষ্ঠানের আয়োজন করা হলেও, সেখানে উপস্থিত হয়েছিল আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন। কেননা ঘোষণা করা হয়েছিল ৫ হাজার মানুষকে কম্বল বিতরণ করা হবে। ভিড়ের চাপে উদ্যোক্তারা একাধিক কাউন্টার খুলতে বাধ্য হন। কিন্তু একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অপরিসর জায়গায় বেশি লোক আসাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন কমপক্ষে সাতজন। মৃতদের মধ্যে দুই মহিলা সহ এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পরে জেলা হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে এবং আসানসোলের বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়। যার মধ্যে শিশুর মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। আসানসোল জেলা হাসপাতালে যে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, তাঁদের একজন হলেন চাঁদমনি দেবী (৪৫)। শিশুর নাম প্রীতি সিং (১২)। আহত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে রয়েছেন প্রমীলা দেবী (৭০), শোভা দেবী (৫৫), পারমিতা দেবী (৬০)।

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা

অনুষ্ঠানটি 'শিবচর্চা'র নামে হলেও জেলা বিজেপির প্রথম সারির নেতারা এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন। মঞ্চে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। ওই ওয়ার্ডটি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারির।

অনুষ্ঠানের অনুমতি ছিল না, দাবি পুলিশ কমিশনারের

অনুষ্ঠানের অনুমতি ছিল না, দাবি পুলিশ কমিশনারের

এদিন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার জানিয়েছেন, অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না। এব্যাপারে অবশ্য উদ্যোক্তাদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
এই ঘটনার পরেই হাসপাতালে পৌঁছান আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ তৃণমূলের অন্য নেতারা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+