প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি, দামোদর উপত্যকায় বন্যার আশঙ্কা?

দুশ্চিন্তা বাড়াচ্ছে ডিভিসি? লকগেট খুলে দেওয়া হচ্ছে। প্রবল বেগে জল বেরিয়ে আসছে৷ তাহলে বন্যায় ভেসে যাবে নিম্ন দামোদর উপত্যকা? আশঙ্কার মেঘ হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলে।

নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। আর তাতেই দুশ্চিন্তা বেড়েছে বাংলার। কারণ, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে জলাধার থেকে জল ছাড়া হবে। বাংলার উপর জলের চাপ পড়বে। সেই জল ভাসিয়ে দেবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা।

dvc

দুর্গাপুর ব্যারেজ থেকে গত পরশু দিন জল ছাড়া শুরু হয়েছে। শুক্র ও শনিবার দু'দিনই যথেষ্ট পরিমাণে জল ছেড়েছে ডিভিসি৷ তবে চিন্তার মেঘ আরও ঘনিয়ে আসছে। কারণ, প্রায় এক লক্ষ কিউসেক জল ডিভিসি ছাড়বে। এই কথা জানা গিয়েছে। ফলে সতর্কতা জারি হয়ে গিয়েছে দামোদর পার্শ্ববর্তী এলাকায়। বিভিন্ন জায়গায় প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে।

জানা গিয়েছে, মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ফলে, বিপুল পরিমাণ জল এসে দুর্গাপুর ব্যারেজে জমা হবে। সেই কারণে দুর্গাপুর ব্যারেজ ল খুলে রাখার সম্ভাবনা রয়েছে। সেই জল প্রবাহিত হবে নিম্ন দামোদর উপত্যকায়।

রবিবার সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজের ২৮ টি গেট খুলে রাখা হয়েছে। এই মুহূর্তে ৯৮ হাজার ৫২৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে দুর্গাপুরের সেচ বিভাগ।

নিম্ন দামোদর তীরবর্তী বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ে সতর্ক করা হচ্ছে। দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে যাতে কেউ না নামে। সেজন্য মোতায়ন রয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। দুর্গাপুরের দামোদরের পার্শ্ববর্তী গ্রামগুলি বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনায় দুশ্চিন্তায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+