Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবার জন্য উপহার, নিজের হাতেই আস্ত গাড়ি বানিয়ে ফেললেন ছেলে

বেশ অনেক দিন ধরেই বাড়িতে ঠুকঠাক আওয়াজ চলত। বাবার জন্য ছেলে একটা কিছু বানাচ্ছে। জানতে পেরেছিল প্রতিবেশীরাও। কাজ শেষ হলে উপহার দেখে রীতিমতো অবাক এলাকার সাধারণ মানুষজন। ছেলে নিজে হাতে তৈরি করেছেন গাড়ি।

নিজের হাতে চার চাকা গাড়ি তৈরি করে বয়স্ক বাবাকে উপহার দিল ছেলে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার রাজুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশরাফ মাওলার বয়স ৭২ বছর। ছেলে মঞ্জুর মাওলা মনে করেছিলেন বাবার যাতায়াতের জন্য একটা গাড়ির দরকার৷

car

মন হয়, বাবাকে গাড়ি বানিয়েই দেবে। আর সেই মতো শুরু হয়ে যায় কাজ। যেমন ভাবা তেমনভাবেই শুরু হয়ে যায় প্রস্তুতি। কারোর সাহায্য ছাড়াই তৈরি করেছেন ব্যাটারি চালিত উইলি জিপ। মঞ্জুর মওলা পেশায় সর্বশিক্ষা মিশনে কর্মরত।

মঞ্জুর তার ৭২ বছর বয়সী বাবার যাতায়াতের সুবিধার জন্য এই গাড়ি তৈরি করেছেন। তিনি জানান, রাজুয়া থেকে কাটোয়া শহরের দূরত্ব ১০ কিলোমিটার। তার বাবা মোহাম্মদ আশরাফ মওলা এখনও বিভিন্ন প্রয়োজনে সাইকেল কিংবা মোটর সাইকেলে প্রায়ই কাটোয়া যাতায়াত করেন।

মাঝেমধ্যেই মোটর সাইকেলের পথ দুর্ঘটনার খবর আসে বিভিন্ন জায়গা থেকে। বাবার জন্য চিন্তায় পড়ে যায় ছেলে। সেই চিন্তা থেকেই নিজের হাতে ব্যাটারি চালিত জিপ তৈরির কথা মাথায় আসে মঞ্জুরের। যেমন ভাবা তেমন কাজ। কোনওরকম প্রচার বা ব্যবসার জন্য নয়। শুধু বাবার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরি করেছেন তিনি।

বাবার প্রতি ভালোবাসা থেকে তৈরি এই গাড়ি। তাই ভালোবেসে এই গাড়ির নাম রাখা হয়েছে কিং। নিজে পেশাদার ইঞ্জিনিয়ার তিনি নন। না হলেও মঞ্জুর তৈরি গাড়িতে কোনও অপেশাদারিত্বের চিহ্ন দেখতে পাওয়া যাবে না। প্রথম দিকে অনেক বাধা-বিপত্তি এসেছিল।

কিন্তু সব কিছুকে অতিক্রম করে এই গাড়িটি তিনি তৈরি করেন। ৫০ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। সম্পূর্ণ গাড়িটি তৈরি হয়েছে ইংরেজ আমলের ভেন্টেজ গাড়ির নকশার অনুকরণে। বডি তৈরি করে এনেছেন লেদ থেকে। ব্যবহার করেছেন টোটোর উন্নত মানের ব্যাটারি। বাকি সমস্ত কিছু তৈরি করেছেন নিজেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+