খারাপ উদ্দেশ্যে কাছে এলেই ৬০০ ভোল্টের ঝটকা! নারী সুরক্ষায় কী বানালেন দুর্গাপুরের ছোটন?
বাংলায় নারীরা কি সুরক্ষিত? আরজি করের ঘটনায় রীতিমতো ফের সেই প্রশ্ন উঠেছে। রাত দখলের অধিকার নিয়ে রাস্তায় নামছেন মহিলারা। নিজেদের সুরক্ষায় আত্মরক্ষার জন্য সরঞ্জাম রাখার কথাও চর্চায় আনছেন তারা। এই সবের মধ্যেই নারী সুরক্ষায় একটি ডিভাইসের কথা সামনে এসেছে।
ডিভাইস থেকে বেরোবে ৬০০ ভোল্টের ঝটকা। মহিলাদের সম্মানহানি করতে আসা ব্যক্তিরা কুপোকাত হবে। এমনটাই দাবি করছেন এই ডিভাইসের স্রষ্টা। মহিলাদের নিরাপত্তা দিতে এই ডিভাইস যথেষ্ট সফল হবে। এমনই জানাচ্ছেন, দুর্গাপুরের ছোটন ঘোষ মনু।

আরজি কর কাণ্ডের পর থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সমাজের সব অংশ থেকে। ওই ঘটনার পর নারী নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। পুলিশের উদ্যোগে তৈরি হচ্ছে নারী সুরক্ষার বিশেষ টিম। কিন্তু কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন নারীরা? দুর্গাপুরের এক যুবক তৈরি করে ফেললেন নতুন একটি ডিভাইস। যার মাধ্যমে মেয়েরা এবার নিজের সুরক্ষা নিজেই দিতে পারবেন।
দুর্গাপুরের ছোটন ঘোষ মনু। তিনি তৈরি করে ফেলেছেন নারী সুরক্ষা কবচ। এই কবচ সঙ্গে থাকলে সহজে কাছে আসার সাহস করবে না কেউ। যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে আসে। তাকে এই ডিভাইস ৬০০ ভোল্টের নিশ্চিত ঝটকা দেবে। ফলে এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাস্তাঘাটে মেয়েরা আরও নিরাপদ থাকতে পারবেন। এই ডিভাইসটি বহন করতেও কোনও সমস্যা নেই।
ছোটন জানিয়েছেন, ছোট্ট এই ডিভাইস যে কোনও জ্যাকেটের মধ্যে ইনস্টল করা যাবে। এই ডিভাইসটির সঙ্গে যুক্ত থাকবে ছোট্ট একটি পাওয়ার ব্যাঙ্ক। বিপদে পড়লে অন করতে হবে সেই পাওয়ার ব্যাঙ্কের সুইচ। যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে আসে। তাহলে তাকে এই ডিভাইস দেবে ৬০০ ভোল্টেজের ঝটকা।
সম্পূর্ণ ডিভাইসটি জ্যাকেটে ইনস্টল না করেও পাওয়া যাবে সুরক্ষা। পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে মেইন ডিভাইসটি কানেক্ট করতে হবে। তখন এটিকে শক গান হিসেবে ব্যবহার করা যাবে। ছোটন বলছেন, আরজি কর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত। তাই নারী সুরক্ষায় এই ডিভাইস তৈরি করেছেন।
সরকারি বা কোনও সংস্থানের পক্ষ থেকে তিনি সাহায্য পান। তাহলে এই ডিভাইসটি তিনি আরও উন্নত করতে পারবেন। যা কাজে লাগবে নারী নিরাপত্তায়। একই সঙ্গে তিনি এই আবেদনও করেছেন।












Click it and Unblock the Notifications