কর্মীকে গুলি করল ডাকাত দল, মালদহের সমবায় ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি

ব্যাঙ্কে তখন কাজকর্ম চলছে৷ গ্রাহকরাও যাতায়াত করছে। সেই সময় সাত - আট জনের একটা দল সেখানে ঢোকে। শুরু হয়ে যায় হট্টগোল৷ তাদের হাতে বন্দুক ও অন্যান্য অস্ত্র ছিল। বুঝতে সমস্য হয়নি, ব্যাঙ্কে ডাকাত পড়েছে৷ ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিতে আহত হল এক ব্যক্তি৷

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে। এলাকার কৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কে আজ বুধবার দুপুরে সশস্ত্র ডাকাতের একটি দল হানা দেয়৷ ডাকাতিতে বাধা দিতে গিয়েছিলেন ব্যাঙ্কেরই এক কর্মী৷

ব্যাঙ্ক কর্মীর পেটে গুলি করার পাশাপাশি অন্যান্য কর্মীদের মারধর। লক্ষাধিক টাকা লুট করে পালালো সশস্ত্র ডাকাত দল। বুধবার প্রকাশ্যে দুপুরেই এমন ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল থানার কৃষ্ণপুর এলাকায়।

কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কের এক কর্মী জানিয়েছেন, সাত - আট জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। কয়েক জন কর্মীকে এলোপাথারি মারধর করে। ব্যাঙ্কের ক্যাশিয়ারের পেটে গুলি চালায়। ছয় লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল।

দিনে দুপুরে গাজোলের সমবায় ব্যাঙ্কে এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। আহত ব্যাঙ্ককর্মীর নাম যোগেশ্বর মন্ডল। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

দুষ্কৃতীদের অধিকাংশের হাতেই ধারালো অস্ত্র এবং বন্দুক ছিল। মুখ কাপড়ে ঢাকা ছিল। প্রত্যকের চোখে কালো চশমা ছিল। তারা হিন্দিতে কথা বলছিল। এমনও জানিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। দুষ্কৃতীরা পালানোর সময় শূন্যে গুলি চালায় বলে জানা গিয়েছে।

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। জেলাজুড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+