Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Winter Special Train: দিল্লি যাওয়া আরও সহজ, স্পেশাল ট্রেন কখন কোথা থেকে ছাড়বে জানুন

Winter Special Train: সামনেই বড়দিন! লম্বা ছুটি। আর লম্বা ছুটি মানেই বেড়াতে যাওয়ার হিড়িক। সমস্ত ট্রেনের উপরেই বাড়তি চাপ। আর সেই চাপ সামাল দিতে বেশ কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ করে এই সময় যারা দিল্লি যেতে চান তাদের জন্যে বড় খবর।

বাংলা থেকে স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। শীতকালীন স্পেশাল (Winter Special Train) বলে ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাত্রীদের কথা ভেবেই এই কাজ করা হবে।

Winter Special Train

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পেশাল এই ট্রেন (Winter Special Train) মালদহ টাউন এবং আনন্দ বিহারের মধ্যে চলবে। ৯টা ৩০ মিনিটে মালদহ টাউন থেকে ছাড়বে ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন - আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল।

আজ ১৮ ডিসেম্বর এবং আগামী ২৫ ডিসেম্বর এই স্পেশাল ট্রেন (Winter Special Train) চলবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৩৪৩৬ আনন্দ বিহার টার্মিনাস- মালদহ টাউন স্পেশাল ছাড়বে ছয়টায়। আগামীকাল ১৯ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর এই ট্রেন (Winter Special Train) পাওয়া যাবে।

এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। রেল সুত্রে জানা গিয়েছে, দিল্লি যাওয়ার স্পেশাল ট্রেনটি (Winter Special Train) বেশ কয়েকটি স্টেশনে থামবে। যেমন নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, পিরপাইন্টি, কাহালগাঁও, ভাগলপুরের মতো আরও বেশ কয়েকটি স্টেশন আছে।

আপ এবং ডাউন লাইনেই এই সুবিধা মিলবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত কামরা (Winter Special Train)ছাড়াও সাধারণ দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার ক্লাসের সুবিধা পাবেন যাত্রীরা। এমনটাই রেলের তরফে জানা গিয়েছে।

ক্রমশ ভিড় বাড়ছে ট্রেনে। লম্বা হচ্ছে ওয়েটিং লিস্টের তালিকা। সবদিক খতিয়ে দেখেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীদিনে আরও বেশ কয়েকটি রুটে আরও স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিলের খবর সামনে এসেছে। রঙিয়া ডিভিশনের চাংসারি ও আগিয়াথুরি রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ করা হবে। আর সেই কাজের জন্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘুরপথে চালানো হবে আরও ট্রেন। এতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের কন্ট্রোল রুম কিংবা আইআরসিটিসি অ্যাপ ভালো ভাবে করে নিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+