কোনও থ্রেটকেই পরোয়া করব না, ঘোষণা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অধ্যক্ষের

'থ্রেট কালচার'। পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে এই শব্দবন্ধ ঘোরাফেরা করছে। একাধিক হাসপাতালে এই অভিযোগ সামনে আসছে। আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনা পরেই উঠে আসছে একের পর এক অভিযোগ।

প্রায় এক মাস ধরে কলকাতা আরজি কর কাণ্ডের ছায়া পড়েছে রাজ্যে তথা দেশের সর্ব স্তরে। যার থেকে বাদ পড়েনি সদ্য যাত্রা শুরু করা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধ্যাপক থেকে ছাত্র ছাত্রীরা।

jalpaiguri

এই মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়ারাও পথে নেমে সোচ্চার হয়েছেন। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত মূল পাণ্ডাদের গ্রেফতারের দাবি উঠেছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের ভেতরে চলা হুমকি সংস্কৃতি সহ অন্যান্য দুর্নীতির বিরূদ্ধেও প্রতিবাদ উঠেছে।

এমন অবস্থা থেকে ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিদের বার করে আনতে হবে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সুষ্ঠ পরিবেশ কায়েম করতে চায় কর্তৃপক্ষ।সেই দৃষ্টিভঙ্গি থেকেই শুক্রবার দুপুরে জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ প্রবীর কুমার দেবের নেতৃত্বে বৈঠক হয়।

সমস্ত বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপুর্ন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক প্রসঙ্গে, উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ ডাঃ প্রবীর কুমার দেব। তিনি বলেন, " আমরা এই নতুন যাত্রা শুরু করা মেডিক্যাল কলেজে কোনও থ্রেট কালচার, ভয়ভীতির সামনে মাথা নত করব না।"

তিনি আরও বলেন, " আমরা এখানে এসেছি শিক্ষা দিতে। আমাদের এই গভর্মেন্ট মেডিক্যাল কলেজ থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করে প্রতিটি ছাত্রছাত্রী সূচিকিৎসক হয়ে আগামীতে সমাজের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এটাই আমাদের লক্ষ্য। এই মিশনকে সফল করার জন্য আমাদের পরিকাঠামোগত কাজ আরও করতে হবে। বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিদের থেকে মূল্যবান মতামত জানতেই আজকের এই বিশেষ বৈঠক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+