"বাড়ি থেকে বার করে পেটানো হবে", ফের উস্কানিমূলক বক্তব্য উদয়ন গুহর, নিশানায় বিজেপি?
মধ্যে কয়েক মাস বন্ধ ছিল। ফের উস্কানিমূলক কথা বলতে শুরু করলেন উদয়ন গুহ। বিজেপির লোকজনকে বাড়ি থেকে বার করে পেটানো হবে। এই কথাই বললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই নিয়ে শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোড়।
সামনেই লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভার ঢাকে কাঠি পড়বে। পুজো উৎসব শেষ। আবার নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা। ফের উস্কানিমূলক কথা বললেন উদয়ন গুহ। বিজেপির লোকজনকে মারধর করার দাওয়াই দিলেন মন্ত্রী।

সোমবার কোচবিহারে মিছিল ছিল তৃণমূলের। বাংলার বঞ্চনা নিয়ে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানেই বিজেপিকে মারা কথা বলেছেন তিনি। উদয়ন গুহ বলেন, "যারা তৃণমূল কর্মীদের গায়ে হাত দেবে, তাদের বাড়ি থেকে বার করে পেটানো হবে।" বিরোধী রাজনৈতিক দলের লোকজনদের সম্পর্কেই যে এই কথা মন্ত্রী বলেছেন। তা বলতে কোনও সমস্যা নেই৷
কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকায় তৃণমূল কংগ্রেস এই মিছিল করে। যদিও তৃণমূল কংগ্রেসের এই মিছিলে ভিড় এদিন যথেষ্ট কম ছিল। শাসক দলের মিছিলে কেন এত কম লোক থাকল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের দাবি, বিজেপি রীতিমতো এলাকায় ভয় দেখাচ্ছে। হিংসা ছড়ানোর চেষ্টা করছে।
লোকসভা ভোটের আগে গোটা এলাকা অশান্ত করে রাখছে গেরুয়া শিবির। সেই কারণে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরা পথে নামতে ভয় পাচ্ছেন। সেই কারণেই মন্ত্রী উদয়ন গুহ এমন বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। দলের লোকজন আক্রান্ত হচ্ছেন, ভয় পাচ্ছেন। নেতা হিসেবে তিনি কিছুতেই এই বিষয়ে মানতে পারবেন না। সেই কারণে মন্ত্রী এমন কথা বলেছেন। এমন দাবি তৃণমূল নেতৃত্বের।
তবে প্রকাশ্যে এভাবে উস্কানি বিতর্কিত মন্তব্য না করাই ভালো। এই কথা মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। পঞ্চায়েত ভোটের সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন গুহ। বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা, গোটা এলাকার ভোট ব্যাঙ্ককে নিজেদের কব্জায় নিয়ে আসা। এমন বহু বক্তব্য উঠে এসেছে তার কথায়।












Click it and Unblock the Notifications