Dhupguri By Election Results 2023: চা-বাগানের কম ভোটই ফ্যাক্টর হবে? চিন্তায় শাসক-বিরোধী
Dhupguri By Election Results 2023ঃ ভোট শেষ! শুক্রবারই স্পষ্ট হবে কার দখলে থাকবে ধুপগুড়ি বিধানসভা! উপ নির্বাচনে মোট ২,৬৯,৪১৬ জন ভোটারের রায় এখন ইভিএম বন্দি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ধুপগুড়ির উপনির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে তৃণমূল বিজেপির কাছে তো বটেই। উত্তরবঙ্গ নিজেদের শক্তঘাঁটি বলে দাবি বঙ্গ বিজেপির। ধুপগুড়ি বিধানসভা (Dhupguri By Election Results 2023) ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে তৃণমূলও জায়গা ছাড়তে নারাজ। একেবারে জোরদার প্রচার সেরেছে শাসকদল। যদিও দু'দলের টানাটানিতে ভালো ফলের আশা করছে বাম-কংগ্রেস।

শেষমেশ অবশ্য ধুপগুড়ি বিধানসভা (Dhupguri By Election Results 2023) কার দখলে যায় সেদিকেই নজর সবার। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিল্ডিংয়ের স্টং রুম। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় করা হয়েছে স্টং রুমের জন্য। ইতিমধ্যে বিজেপির তরফে ভোট গণনায় কারচুপি করা হতে পারে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
যদিও কমিশনের তরফে একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে। স্টং রুমের একেবারে সামনে রয়েছে বিএসএফ জওয়ানরা। এমনকি বিল্ডিংয়ের সামনে গেটে রয়েছে বিএসএফের আধিকারিকরা। একেবারে গেটের বাইরে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরা৷ পরিচয় পত্র না দেখে কোনও ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।
তবে উপ নির্বাচনের ভোট গননার (Dhupguri By Election Results 2023) আগে স্কুটিনি করলেন নির্বাচন কমিশনের পাঠানো অবজার্ভার। সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। ছিলেন তৃনমুলের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ বিজেপি এবং সিপিএমের প্রতিনিধিরা। স্কুটিনিতে দেখা গিয়েছে শুধুমাত্র বানারহাট এলাকায় মোট ১৮টি বুথে ভোট পরেছে ৫০% থেকে ৬০ শতাংশ।
এত কম ভোট কেন চা-বাগান এলাকায় পরলো সেটাই খতিয়ে দেখছে রাজনৈতিকগুলি। তবে গোটা ধুপগুড়ি উপ-নির্বাচনে মোট ভোট পরেছে ৭৮.১৯ শতাংশ। এখন দেখার আগামী ৮তারিখ কোন প্রার্থীর মুখে হাসি ফুটে৷
পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের উপ নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। ধুপগুড়ি বিধানসভার (Dhupguri By Election Results 2023) পাশাপাশি উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, কেরালা, ত্রিপুরা এবং উত্তরখন্ডের একাধিক আসনে উপ নির্বাচন হয়েছে গত পাঁচ তারিখ। এই আসনগুলির ফলাফল খুব গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। বিশেষ করে বিজেপির কাছে উপ নির্বাচনগুলির ফলাফল খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications