Panchayat Election Results 2023: শান্তিপূর্ণ ভোটে নজির গড়েছে পাহাড়, জেনে নিন কী হল ফলাফল
পাহাড় শান্তিপূর্ণ ভোটে নজির গড়েছে। গোটা রাজ্যে যখন জেলায় জেলায় অশান্তির আবহ তখন শান্তিপূর্ণ ভাবে কীভাবে ভোট দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছে পাহাড়। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিন জায়গায় হয়েছে পঞ্চায়েত ভোট, কার্শিয়াং ব্লকের সিটং ২ গ্রাম পঞ্চায়েতে ৬টি আসনের মধ্যে ছয়টিতেই জয়লাভ অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের।
টাকলিং গ্রাম পঞ্চায়েতের ৫টি আসন। তার মধ্যে বিজিপিএম ৪টি ও নির্দল ১টি আসনে জয়লাভ করেছে। সিংরিমতাম গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনের মধ্যে বিজিপিএম ৩টিতে জিতেছে, নির্দল ২টি ও বিজেপি ১টি আসনে জয়লাভ।
অন্যদিকে রংচং গ্রাম পঞ্চায়েতে ৬টি আসনের মধ্যে বিজিপিএম ৪টি, নির্দল ১টি ও বিজেপি ১টি আসনে জয় পেয়েছে।

লেবং ভ্যালির-২ গ্রাম পঞ্চায়েতে ৯টি আসন। তার মধ্যে বিজিপিএম ৭টি এবং নির্দল ২টি আসনে জয়ী হয়েছে।
বাদামতাপ গ্রাম পঞ্চায়েতের ৭টি আসনের মধ্যে বিজিপিএম ৫টি, আসনে জয়লাভ করেছে। শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের পাশাপাশি ভোট গণনাও হয়েছে শান্তিপূর্ণ। গোটা রাজ্যে যেখানে গণনার দিনেও অশান্তি হচ্ছে সেখানে পাহাড়ে একেবারে শান্তিপূর্ণ ভোট গণনা হয়েছে।
কার্শিয়াং ব্লকের অধীনে সেন্ট মেরিজ গ্রাম পঞ্চায়েত-১ এ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল বোর্ড গঠন করতে চলেছে। সেন্ট মেরিজ গ্রাম পঞ্চায়েতের মোট ১০টি আসনের মধ্যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৮টি আসনে জয়ী হয়েছে৷ বিজয়ীরা হলেন, কানিশা তামাং, রাখি তামাং, রেণুকা রাই, পাসাং ডোমা শেরপা, রোশানহাং সুব্বা এবং নির্দল প্রার্থী পুনম তামাংও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক ফ্রন্টের সমর্থনে জয়ী হয়েছেন।

এই গ্রাম পঞ্চায়েতের দুটি আসন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অর্পনা দিয়ালি ও ফুরবা ডোমা শেরপা।এই গ্রাম পঞ্চায়েতে ৮ আসন জয়লাভের পর, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড দখল করল। জয়োল্লাসে মেতে উঠল দলীয় কর্মী সমর্থকরা।
কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গে একাধিক জায়গায় বিেজপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে শাসক দলের জয়ের ট্রেন্ড থাকলেও বিরোধীরা কিন্তু জোর টক্কর দিয়েছে। একাধিক জায়গায় বাম কংগ্রেস জোট এবং বিজেপি শাসক দলকে জোর টক্কর দিয়েছে। যদিও রাজ্যের ৯০০০ পঞ্চায়েতে শাসক দলের জয় জয়কার দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications