West Bengal Panchayat Election Results 2023: মধ্যরাতে গণনা কেন্দ্রে ছুটলেন সুকান্ত, ফের উত্তেজনা তেহট্টে
West Bengal Panchayat Election Results 2023: রাত হতেই উত্তপ্ত বাংলা! বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আর এর মধ্যেই মধ্যরাতে গণনা কেন্দ্রে ছুটে গেলেন সুকান্ত মজুমদার। যা নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি বালুরঘাটে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
সকাল থেকেই এদিন দফায় দফায় উত্তপ্ত হয় বালুরঘাট। বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগে বালুরঘাটে জেলা প্রশাসন অফিসের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখায় বিজেপি।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিক্ষোভকারীদের অভিযোগ, অধিকাংশ আসনেই রিকাউন্টিং করিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে দেওয়া হচ্ছে। কার্যত একই অভিযোগে মধ্যরাতেও উত্তাল হয়ে উঠল বালুরঘাটে জেলা প্রশাসন অফিসের দফতর।
বিজেপির অভিযোগ, রাত হতেই গণনা কেন্দ্রের মধ্যে থেকে বিজেপি এজেন্টদের বার করে দেওয়া হচ্ছে। এমনকি গণনা কেন্দ্রের মধ্যে মারধরা করা হচ্ছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, ব্যাপক কারচুপি গণনাতে করা হচ্ছে বলেও অভিযোগ। আর এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কর্তব্যরত পুলিশ আধিকারিকদের এই বিষয়ে অভিযোগ জানানো হলেও তা শোনা হয়নি বলে অভিযোগ। আর এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। এমনকি বিডিও'র সঙ্গে দেখা করতে চাইলেও তা শোনা হয়নি বলে অভিযোগ।
কার্যত অভিযোগ ঘিরে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে তেহট্ট বিজেপি প্রার্থী জিতলেও তাঁকে শংসাপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি হাওড়ার বেশ কয়েকটি গণনা কেন্দ্র থেকেও অশান্তির খবর আসছে। উত্তেজনা ডোমজুড় আজাদ কলেজের গণনাকেন্দ্রেও।
রাত একটা পর্যন্ত কে কোথায় এগিয়ে?
-----------------
তৃণমূল ৩২,১১২ আসনে জয়! এগিয়ে ১,২১৭ টি আসনে।
বিজেপি ৮,৭৩৫ আসনে জয়। এগিয়ে ২৯৬ টি আসনে।
সিপিআই জয়ী ২২ এগিয়ে ২ টি আসনে।
সিপিএম জয়ী ২,৬৯১ এগিয়ে ১৯১
কংগ্রেস জয়ী ২,২৯২ টি আসনে। এগিয়ে ১১৫ টি আসনে।












Click it and Unblock the Notifications