West Bengal Panchayat Election Results 2023: মালদহে খোদ মন্ত্রীর বুথে তৃণমূলকে ধাক্কা দিল কংগ্রেস
মালদহে খোদ মন্ত্রীর বুথে হার মানল তৃণমূল। তৃণমূল হার সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে। এই বুথে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হল কংগ্রেস। ফলে তৃণমূল ধাক্কা খেল খোদ মন্ত্রীর বুথেই। তৃণমূলের মন্ত্রীর বুথে এই জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস।
মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ের বুথে জয় পেলে কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। এই ব্লকের কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীকে ৭৩ ভোটে হারালেন কংগ্রেস প্র্রার্থী। তৃণমূল প্রার্থীকে হারালেন কংগ্রেস প্রার্থী মহম্মদ মেহতাব শেখ।

রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ওই ২৮ নম্বর বুথের ভোটার। এই বুথেই তৃণমূল শেষ রক্ষা করতে পারল না। স্বভাবতই মন্ত্রীর বুথে জয়কে গুরুত্ব সহকারে দেখছে কংগ্রেস। এটা তাদের কাছে বাড়তি অক্সিজেনও।
খোদ মন্ত্রীর বিরুদ্ধে এই জয়ে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। জয়ের পরেই বাড়তি উন্মাদনায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। একদা নিজেদের শক্ত ঘাঁটি ছিল এই মালদহ। সেই মালদহে এবার ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস।
গ্রাম পঞ্চায়েতের একশোর বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। মালদহে কংগ্রেস এবার তৃতীয়শক্তি হয়ে ফিরতে চলেছে বলে আভাস। তৃণমূল ও বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে কংগ্রেসও এগিয়ে চলেছে। অন্যান্য জেতার তুলনায় মালদহে অনেক ভালো ফল করতে চলেছে কংগ্রেস।
মালদহ ও মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে কংগ্রেস যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতে তৃণমূলের চিন্তা বাড়বে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে। মালদহ ও মুর্শিদাবাদ উভয় জেলাতেই কংগ্রেস এবার শক্তিধর প্রতিপক্ষ হিসেবে প্রতিভাত হয়েছে।












Click it and Unblock the Notifications