West Bengal Panchayat Election Results 2023: উত্তরবঙ্গে ফিকে হল গেরুয়া, দাপট বাড়ল তৃণমূলের
উত্তরবঙ্গে নিজেদের গড়ে ফিকে হল গেরুয়া রং। পঞ্চায়েত ভোটে দাপট বাড়ল তৃণমূলের। বিজেপির ঘাঁটিতেই পদ্ম শিবিরের আধিপত্য খর্ব হল। ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে উত্তরবঙ্গে শকতি বাড়াতে শুরু করেছিল বিজেপি। কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হল এবার।
এবার পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভালো ফল করলেও বেশিরভাগ ক্ষেত্রেই গেরুয়া প্রার্থীরা মুখ থুবড়ে পড়েছে। জয়জয়কার হয়েছে তৃণমূলের। লোকসভা ভোটের পর একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড়েও বিজেপি গড় রক্ষা করলেও পঞ্চায়েত ভোটে তারা আশানুরূপ ফল করতে পারল না।

২০১৯-এর লোকসভা ও ২০২৩-এর বিধানসভার নিরিখে এবার পঞ্চায়েত উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করবে বলে আশা করেছিল বিজেপি। কিন্তু তাঁদের সেই আশা ব্যর্থ করে দিল তৃণমূল কংগ্রেস। ২০১৯-এ যেখানে ৮টির মধ্যে ৭টিতে জয়ী হয়েছিল, তেমনইই একুশের ভোটেও আধিপত্য ছিল বিজেপির।
একুশের ভোটে তৃণমূল খানিকটা জমি উদ্ধার করে। কিন্তু পঞ্চায়েতে তারা অনেকটাই জমি উদ্ধারে সফল। একুশের ভোটে উত্তরের আটটি জেলার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে ভালো ফল করে বিজেপি। তৃণমূল মালদহ ও উত্তর দিনাপুরে ভালো ফল করে।

এবার বিজেপির শক্ত ঘাঁটি ৪টি জেলায় তৃণমূল ও দুটি জেলায় তাদের জোটসঙ্গী বিজিপিএম ভালো ফল করে। কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ৯৯টিতে জয়ী হয়েছে। বিজেপি জিতেছে ২৪টিতে, ৫টি ত্রিশঙ্কু। আলিপুরদুয়ারে ৬৪টির মধ্যে ৫৫টিতে তৃণমূল, মাত্র ৩টি বিজেপির এবং ৬টিতে ত্রিশঙ্কু।
জলপাইগুড়ির ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ পঞ্চায়েতই তৃণমূলের দখলে যায়। মালদহে ১৪৬টির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের সঙ্গে লড়াই বাম-কংগ্রেসের। বিজেপি তৃতীয় স্থানে। আর উত্তর দিনাজপুরে ৯৮ আসনের মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলাতেও খারাপ ফল গেরুয়া শিবিরের।












Click it and Unblock the Notifications