Panchayat Election Results 2023: ভোটে হেরেছে তাই তৃণমূলকে দিতে হবে জরিমানা! কেঁদে আকুল বিজেপি প্রার্থী
ভোটে হেরে গিয়েছে বিজেপি। হেরে গিয়ে কাঁদছেন প্রার্থী। না হারার জন্য এ কান্না নয়। এ কান্না জরিমানার টাকা মেটাবেন কী করে, তার জন্য। ভোটের জন্য মেয়ের বিয়ের জমানো টাকা তো খরচ হয়ে হিয়েছে। কিন্তু তিনি হেরেছেন বলে তৃণমূল যে হুমকি দিয়ে গিয়েছে জরিমানা দিতে হবে!
কোথা থেকে তিনি দেবেন জরিমান? কেঁদে আকুল বিজেপি প্রার্থী। কোচবিহারের দিনহাটার ঘটনা। ভোটে হেরেছে তার জন্য তৃণমূলকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা। না হলে মেয়েকে তুলে নিয়ে যাবে তৃণমূলের গুন্ডারা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়লেন।

দিনহাটার গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী-সমর্থক এবং প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তাঁর পায়ে কান্নায় লুটিয়ে পড়লেন ওই বিজেপি প্রার্থী।
ওই প্রার্থী জানান, তিনি তাঁর মেয়ের বিয়ের জমানো দুই লক্ষ টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা তাঁকে হুমকি দিচ্ছেন যদি জরিমানা স্বরূপ ৫০ হাজার টাকা না দেওয়া হয়, তাহলে তাঁর বাড়িঘর ভাঙচুর করবে এবং মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে।
সেটা শুনেই কাঁদতে কাঁদতে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে সাহায্যের আবেদন করেন ওই বিজেপি প্রার্থী। এমনকী তিনি আরও জানান যদি মন্ত্রী তাঁর পাশে না দাঁড়ান তাহলে তাঁর আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। দলীয় প্রার্থীর মুখে এমন আকুতি শোনার পর তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন












Click it and Unblock the Notifications