West Bengal Panchayat Election 2023: তৃণমূলের বিধানসভার প্রার্থী-সহ ডাকসাইটে নেতারা দলে দলে কংগ্রেসে

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তৃণমূলের শাঁখের করাত হয়ে উঠেছে দলীয় কোন্দল। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। তাই প্রতিদিনই নিয়ম করে তৃণমূলে ভাঙন তৈরি হচ্ছে। তৃমমূলের বিক্ষুব্ধ ও বিদ্রোহী নেতারা দলে দলে যোগ দিচ্ছেন কংগ্রেসে। কেউ যোগ দিচ্ছেন সিপিএমে।

বুধবার কংগ্রেসে যোগ দিলেন কালচিনির তৃণমূলের বহিষ্কৃত নেতা পাশাং লামা। আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিলেন কালচিনি ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী চিলেন পাশাং লামা।

West Bengal Panchayat Election 2023

এদিন পাশাং লামার সঙ্গে তৃণমূলের দু-জন গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ২১ জন পঞ্চায়েত সদস্য ও ৩ জন পঞ্চায়েত সমিতি মেম্বারও কংগ্রেসের যোগদান করেন। গত বিধানসভা নির্বাচনের পর একাধিক অভিযোগে পাশাং লামাকে তৃণমূল কালচিনি ব্লক সভাপতি থেকে বহিষ্কার করা হয়। পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল মনোনয়ন জমা দেবেন পাশাং লামা।

আবার কালচিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অরুণা পরিয়ারও তৃণমূল ছাড়লেন। তিনি তৃণমূল ছেড়ে সিপিএমের মনোনয়ন জমা করল। বুধবার মনোনয়ন জমা করেন তিনি। যদিও এই বিষয়ে অরুণা পরিয়ার জানান, তৃণমূল তাকে প্রার্থী করেনি। গতকাল রাত ওবধি তিনি অপেক্ষা করেছেন। আজ তিনি সিপিআএমেক হয়ে মনোনয়ন জমা করেছেন।

West Bengal Panchayat Election 2023

অপরদিকে জয়ঁগা দুই গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছুংকু লামাও তৃণমূল ছেড়েছেন। তিনি যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেসের। কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তিনি। আবার পঞ্চায়েত ভোটের আগেই বাঁকুড়ার জঙ্গলমহলে শাসকদলে বড়োসড়ো ভাঙন ধরাল কংগ্রেস।

বুধবার দলের অনুগামীদের সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেত্রী তথা সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান কৃষ্ণা দত্ত। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা কংগ্রেসের পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান নয়ন দাস চক্রবর্তী। আর এই ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক শিবির।

West Bengal Panchayat Election 2023

এ বিষয়ে সারেঙ্গা ব্লক তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলত্যাগী প্রধান কৃষ্ণা দত্তের দাবি, প্রতিষ্ঠালগ্ন থেকে আমি তৃণমূলের সঙ্গে আছি। অথচ আমার সঙ্গেই 'চক্রান্ত' করা হয়েছে। শেষ মুহূর্তে এসে জানতে পারি এবার আমি দলের টিকিট পাব না। ফলে একপ্রকার বাধ্য হয়েই আমি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।

এদিকে যারা নির্দল থেকে দাঁড়াতে মনোনয়ন তুলছেন বা নির্দল হিসেবে শেষপর্যন্ত প্রতিদ্বন্দিতা করবেন তাদের তৃণমূলে কোনো জায়গা হবে না সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল। বুধবার জলপাইগুড়িতে এসে উত্তরের তিন জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+