West Bengal Panchayat Election 2023: ডুয়ার্স এলাকায় তৃণমূলে বড় ভাঙন, ৭০টি পরিবারের যোগদান সিপিএমে

ডুয়ার্সের চা বাগান এলাকায় বড় ভাঙন শাসকদলে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে সিপিএমে যোগদান করল প্রায় ৭০ টি পরিবার। ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সি ধুরা এলাকায় এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এলাকা পঞ্চায়েত ভোটের আগে উজ্জীবিত স্থানীয় বাম নেতৃত্ব।

বুধবার বিকেলে যোগদানকারীরা লাল পতাকা হাতে তুলে নেন। সেইসঙ্গে এলাকার সিপিএমের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করারও অঙ্গীকারবদ্ধ হন তাঁরা।

৭০টি পরিবারের যোগদান সিপিএমে

জানা গিয়েছে, মুন্সি ধুরা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মোসতু রহমানের স্ত্রী মৌসুমী পারভীনকে এবার ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, শেষ মুহূর্তে তৃণমূলের তরফে অন্য এক মহিলাকে টিকিট দেওয়া হয়। এর জেরেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা।

৭০টি পরিবারের যোগদান সিপিএমে

এরপর তাঁরা সকলে মিলে সিপিএমে যোগদানের সিদ্ধান্ত নেন। এবং বুধবার সিপিএমে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক তথা সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বীরেন্দ্রনাথ রায়, রুনু ওঁরাও, আশিস রায় সহ অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+