West Bengal Panchayat Election 2023: মনোনয়নে রক্তাক্ত চোপড়া, গুলিতে মৃত্যু, গুলিবিদ্ধ আরও ২

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রে উত্তর দিনাজপুরের চোপড়া। কংগ্রেস-সিপিএমের মিছিলে গুলি চালানোর ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক জনের। আরও ২ জন গুলিবিদ্ধ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিছিলের মধ্যে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।

গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। অভিযোগের তির শাসক দলের উপরে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন। বিডিও অফিসে মিছিল করে যাচ্ছিলেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ। চোপড়ার কাঁঠালবেড়িয়াতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

West Bengal Panchayat Election 2023

মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন। শেষ দিনেও জেলায় জেলায় অশান্তির খবর আসছে। দক্ষিণবঙ্গের ভাঙড়ে যেমন অশান্তি চরমে উঠেছে তেমন উত্তরবঙ্গের চোপড়ায় তুমুল অশান্তি শুরু হয়েছে মনোনয়ন জমার শেষ দিনে। জেলায় জেলায় অশান্তি চরম আকার নিয়েছে আজ। অন্যদিকে ভাঙড়েও সকাল থেকে চলছে বোমাবাজি।

চরম অস্থিরতা তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। বাম-কংগ্রেসের মিছিলে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাম প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মনোনয়ন জমার শুরুতেও চোপড়ায় খুনের ঘটনা ঘটেছে। তারপরে শেষ দিনে আবার গুলিত মৃত্যু হয়েছে।

image of chopra

এই ঘটনার জন্য শাসক দলই দায়ী অভিযোগ করেেছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে এই ঘটনা পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএন নেতা সুজন চক্রবর্তী। একে ৪৭ থেকে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। চোপড়ায় যাতে বাম-কংগ্রেসের কেউ মনোনয়ন দিতে না পারে সেকারণেই এই হামলা। মিছিল ছত্রভঙ্গ করতেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে।

image of chopra

পুলিশের সামনেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিকে স্পর্শ কাতর জেলা হিসেবে তালিকায় রয়েছে চোপড়াও। এই ঘটনার পরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশ যেন এসকর্ট করে প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে নিয়ে যায়। এবং তাঁদের মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+