West Bengal Panchayat Election 2023: বিজেপির পতাকায় কন্ডোম! কে করল এমন?

West Bengal Panchayat Election 2023: বিজেপির দলীয় পতাকায় কন্ডোম! শিকারপুর চা বাগানের ডিপোলাইন এলাকাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। কন্ডোম লাগানোর ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।

ইতিমধ্যেই এই ঘটনায় ১৮/৫১ বুথের ডিপোলাইনের বিজেপি প্রার্থী অলকা কুজুর বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ (Bengal Panchayat Election) দায়ের করেছেন। ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান।

বিজেপির পতাকায় কন্ডোম!

পুরো বিষয়টি খতিয়ে দেখেন। শুধু তাই নয়, পতাকাটি তুলে নিয়ে আসা হয় পুলিশের তরফে। বিজেপি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের (Bengal Panchayat Election) পর থেকেই এলাকাতে অশান্তি। বিজেপি প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।

তবে বৃহস্পতিবার সকালে আমাকে আমার দলের নেতারা ফোন করে গোটা বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান নকুলবাবু। তবে এই ঘটনার সঙ্গে শাসকদল তৃণমূল জড়িত বলে অভিযোগ তাঁর। ইতিমধ্যে বেলাকোবা ফাঁড়িতে বিস্তারিত জানিয়ে অভিযোগ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপি নেতা।

অন্যদিকে রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের বিজেপি প্রার্থী অলকা কুজুর বলেন, আজ যা হল তা ভালো হল না। শিকারপুরে আমাদের দলের অবস্থা যথেষ্টই ভালো। দলীয় পতাকায় নোংরা জিনিস লাগানো হয়েছে। শুধুমাত্র কালিমালিপ্ত করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি অলকা কুজুর।

বিজেপির পতাকায় কন্ডোম!

বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গাতে ১১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এরপরেও পুলিশ কিংবা কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধীদের। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব বিজেপি সহ সমস্ত বিরোধীরা।

তবে বিজেপির পতাকায় এভাবে কন্ডোম লাগানোর ঘটনা একেবারেই ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+