West Bengal News: ভোট আসে-যায়, মেটে না দাবি! বাংলার এই গ্রামে বৃষ্টি যেন 'অভিশাপ'

West Bengal News: বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর। তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। বাঁশের তৈরি সেতু ভেঙে পড়ে নদীতে। এই বছরও তার ব্যতিক্রমী হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু।

ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রামের মানুষদের। তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগিরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা।

West Bengal News

প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা, নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীরা জানান, ও ইপারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয়। কার্যত প্রাণ হাতেই যাতায়াত চলে বলে দাবি গ্রামের মানুষের।

তাঁদের কথায়, ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে ত্রিশ বছরের। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে। কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি ‌। গত ১০ থেকে ১২ দিন হল এই বাঁশের সেতু ভেঙে পড়েছে ‌। ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়েই আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা। তাঁদের কথায়, বর্ষা লাগলেই ভয় লাগে। একদিকে নদীতে প্রবল জল অন্যদিকে ভাঙা সেতু। সবসময় ভয় থাকতে হয়।

এই বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার, জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়াই আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে।

ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের। তৃণমূলের নেতা-মন্ত্রীরা আছেন। এরা জনসাধারণের কোন কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ‌। কিন্তু ভোট শেষ হলে কাজ করে না। কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুরির। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্যরা লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+