Vande Bharat Express: বাংলা পেতে পারে আরও বন্দে ভারত! পরিকাঠামো উন্নয়ন নিউ জলপাইগুড়ি স্টেশনের
Vande Bharat Express: সামনেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে দেশজুড়ে আরও বেশ কয়েকটি বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। যার মধ্যে বাংলার কপালেও জুটতে পারে বেশ কয়েকটি সেমি বুলেট। এমনটাই গুঞ্জন। আর সেই টার্গেট নিয়ে একেবারে জোরকদমে চলছে রেলের (Indian Rail) তরফে পরিকাঠামো তৈরির কাজ।
আর এই বিষয়টিকে (Vande Bharat Express) মাথায় রেখে বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ এনজেপি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে পরিণত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। যেহেতু এই স্টেশনটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গন্য করা হয়, সেই কারণেই এই স্টেশন কে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকার (Modi Govt)। ইতিমধ্যে তার কাজও শুরু হয়েছে জোর কদমে।

- Vande Bharat Express: চলছে পরিকাঠামোর তৈরির কাজ
সেই কাজের মান ও কাজের গতি ক্ষতিয়ে দেখতে সম্প্রতি নিউ জলপাইগুড়ি যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। স্টেশনের বাইরের সমস্থ কাজ ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়, ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের মুখ্য বাস্তুকার ও অন্যান্য রেল আধিকারিক।
১ ও ২ এর বিল্ডিং এর কাজ খতিয়ে দেখেন সাংসদ। পাশাপাশি তিনি জানান, আগামী ২৪/৭/২০২৪ এর মধ্যে এই বিল্ডিং'য়ের সুচনা হবে বলে আশা করা যায়। এছাড়াও এই স্টেশনকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে। এই স্টেশনের কাজ সুসম্পন্ন হওয়ার পর এলাকার আমূল পরিবর্তন ঘটবে বলেও জানান সাংসদ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অমৃত ভারত যোজনায় রুপ বদল ঘটছে নিউ জলপাইগুড়ি স্টেশনের। এজন্যে প্রায় ৩৩৭ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। যেখানে এক্সকেলেটর থেকে রুফ প্লাজা সবটাই থাকবে। এমনটাই জানা গিয়েছে।
- Vande Bharat Express: মিলতে পারে দুটি ট্রেন
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে দুটি বন্দে ভারত চলছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। যার মধ্যে হাওড়া-এনজেপি এবং এনজেপি এবং গুয়াহাটি। প্রকাশিত খবর বলছে, আরও দুটি বন্দে ভারত (Vande Bharat Express) পেতে পারে বাংলা। গত কয়েকদিন আগে মুজফ্ফরপুরের বিজেপি সাংসদ অজয় নিশাদ বেশ কয়েকটি বন্দে ভারত চালানোর কথা বলেছেন। যার মধ্যে একটি চলবে মুজফ্ফরপুর থেকে নিউ জলপাইগুড়ি এবং মুজফ্ফরপুর থেকে হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা বলেছেন বিজেপি সাংসদ। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications