দলবদলকারীরা চোর-ডাকাত! বিজেপিকে 'গোবর্ধন' বলে কটাক্ষ মমতার

দলবদলকারীরা চোর-ডাকাত! বিজেপিকে 'গোবর্ধন' বলে কটাক্ষ মমতার

এইমাসেই নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। তার আগে গত দেড়মাসের মধ্যে একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যা নিয়ে এদিন তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দলবদলকারীদের কার্যত চোর, ডাকাতদের সঙ্গে তুলনা করলেন।

 দলত্যাগীদের তোপ মমতার

দলত্যাগীদের তোপ মমতার

অনুষ্ঠানটি ছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান থেকেই দলবদলকারীদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। তিনি বলেন, দলে থাকলে এঁদেরকে তিনি টিকিট দিতেন না।

তৃণমূলই ফেরবে ক্ষমতা

তৃণমূলই ফেরবে ক্ষমতা

চারিদিকে শুধুই দলবদলের খবর। হেভিওয়েট থেকে সেলিব্রিটি, সবাই বলছেন দলের মর্যাদা দেওয়া হয়নি, তাই তাঁরা দল ছাড়ছেন এবং বিজেপিতে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে এই দলবদলে বিজেপি যতই উৎফুল্ল হোক না কেন, তিনি এতে ভীত নন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফের নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ

বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ

এদিন একাধিকবার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সকালে তিনি রেশন ডিলারদের অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এরইসঙ্গে ২০২১-২২-এর বাজেটে বাংলায় রাস্তার জন্য টাকা ররাদ্দের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। যা নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের সময় অনেত কথা বলা হয়, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তা কার্যকর করা হয় না। তবে তৃণমূল তার থেকে আলাদা বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই টাকা জনগণের। টাকা দিলে তা দিয়ে মাংসভাত খেয়ে নিন। পাশাপাশি তিনি বিজেপির প্রতি কটাক্ষ করে বলেন, ওরা এজেন্সি দিয়ে বেঁচে থাকুক। তৃণমূল মানুষের হৃদয়ে বাঁচবে বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ

বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ করেছেন। করোনায় তৃণমূল চাল চোর এই অভিযোগের জবাব এদিন দিতে চেষ্টা করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে বিনামূল্য চাল, গম পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। বেশ কিছু দোকানে চাল চুরির অভিযোগে পাশাপাশি গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, তিনি করোনা পরিস্থিতিতে বিভিন্ন রেশন দোকানে গিয়েছেন। দু-একটি দোকানে গণ্ডগোলের কথা স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য জুড়ে চালচুরির অভিযোগ মিথ্যা। কটাক্ষ করে তিনি বলেন, হিংসুটেদের কাজ নেই, কৈকেয়ী-মন্থরার মতো কুটুস-কুটুস করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+