'মনে রাখবেন লোভেই সর্বনাশ হয়', সরকারি কর্মীদের বার্তা দিতে গিয়ে এটা কী বললেন মমতা
ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রায় ৩৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। এই অবস্থায় আজও কর্মবিরতি পালন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে ফদের বার্তা মমতার
উত্তরবঙ্গ থেকে ফের একবার সরকারি কর্মীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি ৪৮ ঘন্টার কর্ম বিরতির পথেও তাঁরা ইতিমধ্যে হেঁটেছেন। যদিও এর মধ্যে তিন শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার।
তাতে যে তাঁরা সন্তুষ্ট নয় তা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। আর এই অবস্থায় আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তাঁরা।

কারও মাইনে বন্ধ হয়নি।
রীতিমত বকেয়া ডিএ'এর দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সমুখ সমরে রাজ্য সরকারি কর্মীরা। এই অবস্থায় ফের বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আজ মঙ্গলবার শিলিগুড়ি গিয়েছেন তিনি। আর সেই সরকারি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকারি কর্মীদের নিজের বন্ধু উল্লেখ করেন তিনি আরও বলেন, আমার বন্ধু সরকারি কর্মীরা। ফলে ওরা ( পড়ুন- সরকারি কর্মীরা) ভাল থাকলে, আমরাও ভাল থাকব।

একাধিক রাজ্য পেনশন দেওয়া বন্ধ করে দিয়েছে।
শুধু তাই নয়, পেনশনের প্রসঙ্গ টেনে মমতা জানান, ইতিমধ্যে একাধিক রাজ্য পেনশন দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলার সরকার এখনও পর্যন্ত তা দেয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এমনকি টাকা পয়সা না থাকা সত্ত্বেও কারও টাকা বন্ধ হয়নি বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। আর এরপরেই মমতা বলেন, বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কারোর রাস্তায় বসে পড়ার জন্যে পড়ুয়ারা যদি পরীক্ষা দিতে না পারে তাহলে এর দায় কে নেবে। শুধু তাই নয়, বাংলায় বনধের রাজনীতি উঠে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান প্রশাসনিক প্রধান
অন্যদিকে আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন ফের একবার কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান প্রশাসনিক প্রধান। বলেন, দিনের পর দিন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। এমনকি রাস্তা তৈরির টাকাও দেওয়া হচ্ছে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার। সবটাই তাঁদের করতে হচ্ছে বলেও দাবি তাঁর। আর তা বলতে গিয়ে মমতা বলেন, মনে রাখবেন লোভেই সর্বনাশ হয়। তবে সমস্ত সামাজিক প্রক্ল্প চালু আছে বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কারোর কোনও সমস্যা নেই বলেও দাবি তাঁর। তবে সামাজিক প্রকল্প পেতে কাউকে টাকা না দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications