রাজ্যে ফের রাজনৈতিক খুন, ডালখোলায় সিপিএম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, চরম উত্তেজনা এলাকায়
রাজ্যে ফের রাজনৈতিক খুন, ডালখোলায় সিপিএম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, চরম উত্তেজনা এলাকায়
রাজ্যে ফের রাজনৈতিক সন্ত্রাস। উত্তর দিনাজপুরের ডালখোলায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল সিপিএম কর্মীকে। রাতের অন্ধকারে ফোন করে বাড়ির বাইরে ডেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় দক্ষিণ দিনাজপুরের সিপিএমের শাখা সংগঠনের সম্পাদককে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শাসক দলের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বামেদের নবান্ন অভিযানে মৃত্যুর ঘটনার দিনই আরও এক সিপিএম কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেল। এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ডালখোলা গ্রাম। সিপিএমের শাখা সম্পাদককে কুপিয়ে খুনের অভিযোহ উঠেছে। স্থানীয় জেলা নেতৃত্বের দাবি রাতের অন্ধকারে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তারপরেই ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। সকালে তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িেয়ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে বামেদের নবান্ন অভিযানে ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে বামেরা।
পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সরকারের পুলিশ বাম কর্মীকে খুন করেেছ বলে অভিযোগে সরব হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মইদুল ইসলামের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।এদিকে মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। নবান্ন এক জবাব দিতে হবে সরব হয়েছেন তাঁরা। কংগ্রেস নেতা আবদুল মান্নানও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্য স্বৈরাচারী শাসন চলছে সেকারণেই এই চরম নির্যাতন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে স্বৈরাচারী সরকার বলে আক্রমণ শানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications