সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা, কোন জেলায় কবে হলুদ এবং কবে কমলা সতর্কবার্তা

সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা, কোন জেলায় কবে হলুদ এবং কবে কমলা সতর্কবার্তা

উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখার জেরে এই সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে (north bengal) ভারী থেকে অতিভারী, আবার কোনও কোনও সময় অতিপ্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। জারি করা হয়েছে হলুদ (yellow) ও কমলা (orange)সতর্কবার্তাও।

 হলুদ সতর্কবার্তা ২৮ জুন

হলুদ সতর্কবার্তা ২৮ জুন

আবহাওয়া দফতর ২৮ জুন সোমবারের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে কয়েকটি জেলার জন্য। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী ভারী (৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়।

কমলা সতর্কবার্তা ২৯ জুন

কমলা সতর্কবার্তা ২৯ জুন

২৯ জুন মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায়।ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায়।

কমলা সতর্কবার্তা ৩০ জুন

কমলা সতর্কবার্তা ৩০ জুন

৩০ জুন বুধবার আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি), কোনও কোনও জায়গায় অতি প্রবল (২০ সেমির বেশি) বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিমংপ এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়।
ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায়।

কমলা সতর্কবার্তা ১ জুলাই

কমলা সতর্কবার্তা ১ জুলাই

১ জুলাইতেও আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল (২০ সেমির বেশি) বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়।
ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

কমলা সতর্কবার্তা ২ জুলাই

কমলা সতর্কবার্তা ২ জুলাই

আবহাওয়া দফতরের তরফ থেকে ২ জুলাই শুক্রবারও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) এবং কোনও কোনও জায়গায় অতি প্রবল (২০ সেমির বেশি) বৃষ্টি হতে পারে।
এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়।

৩ জুলাইতেও কমলা সতর্কবার্তা

৩ জুলাইতেও কমলা সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে শনিবার ৩ জুলাইতেও কমলা সতর্কবার্তা জারি করে রাখা হয়েছে। বলা হয়েছে, ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী ( ৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+