মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই পাহাড়ে বনধ, পরীক্ষার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি পর্ষদের
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে মে মাসে
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার প্রায় ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাঁদের আগাম শুভেচ্ছা জানাল মধ্য শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে মে মাসে সেকথাও ঘোষণা করা হয়েছে। নির্ঘিঘ্নে এবং নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধ পরিকর পর্ষদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মাধ্যমিক শুরুর দিনেই পাহাড়ে বনধের ডাক দেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার থেকে মাধ্যমিক
আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তায় এবং সুরক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা সম্পন্ন করার কথা বলেছেন তিনি। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, পরীক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বসানো হচ্ছে সিসিটিভি। এবং ভিডিওগ্রাফি করা হবে। সেইরকম সবরকম ব্যবস্থা করা হয়েছে। এবছর ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষা দেবেন বলে জানা গিয়েছে।

বনধের নিন্দায় পর্ষদ সভাপতি
মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই পাহাড়ে বনধের ডাক দিয়েছেন বিনয় তামাং। ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছেন তিনি। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পাহাড়ে বনধের ডাক দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন পর্ষদ সভাপতি। তিনি বলেছেন পাহাড়ে প্রায় ৯ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন। সেদিন যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে না হয় তা সুনিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও বনধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে স্কুল বাস. অ্যাম্বুলেন্স পরিষেবাকে। ইতিমধ্যেই ফোনে বিনয় তামংয়ের সঙ্গে কথা বলেছেন পর্ষদ সভাপতি

অ্যাডিনো আতঙ্ক মাধ্যমিক পরীক্ষাতেও
সম্প্রতি রাজ্যে এক নতুন ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে। তার নাম অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যেই শহরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনেরও বেশি শিশু মারা গিয়েছে। শহর এবং জেলার প্রায় সব সরকারি হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। সেকারণে মাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিক রুমের ব্যবস্থা করা হয়েছ। যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ বোধ করেন তাহলে তাঁকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা বা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।

মে মাসে ফলাফল
পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘোষণা করে দিয়েছে পর্ষদ। মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে কোন দিন প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল তা প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ারপ আগাম শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদ সভাপতি। এবং তাঁর যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারেন তার সবরকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সবাপতি।












Click it and Unblock the Notifications