সমব্যাথী প্রকল্পের নিয়ে অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদহে

সমব্যাথী প্রকল্পের নিয়ে অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদহে

রাজ্যের সমব্যাথী প্রকল্পের টাকা না পেয়ে অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। অবিলম্বে অঞ্চল প্রধানের অপসারণ ও পাওনা টাকা আদায়ে ইংরেজবাজার ব্লকের সামনে ধরনা - বিক্ষোভও করলেন বাসিন্দারা।

সমব্যাথী প্রকল্পের নিয়ে অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদহে

রাজ্যের সমব্যাথী প্রকল্পে মৃত্যুর পর সৎকার করার জন্য ২০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে ছিল রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, সেই টাকাও দিচ্ছে না প্রধান। বাসিন্দাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেউ মারা গেলে প্রয়োজনীয় নথি নির্দিষ্ট এলাকার জনপ্রতিনিধির কাছে ফর্ম ফিলাপ করে দিলেই ২০০০ টাকা পাওয়া যাবে। কিন্তু ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অথচ মৃত্যুর পর পর প্রয়োজনীয় নথি সহ কাগজ জমা দিলেও মিলছে না সেই টাকা। কারো বা পরিবারের সদস্যর মৃত্যু হওয়া ছ'মাস আবার কারও বা আট মাস পার হয়ে গিয়েছে। প্রধানের কাছে জানতে গেলে বলছে ফান্ডে টাকা নেই। টাকা আসলে সেই টাকা দিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে একই বক্তব্যে নাজেহাল হয়ে এদিন ইংরেজবাজার ব্লকের সামনে এলাকার মহিলারা।

ওইসব এলাকার মহিলাদের অভিযোগ কারও স্বামী এক বছর আবার কারও স্বামী ছ'মাস আগে মারা গেছে। কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে টাকার দাবিতে ধরনায় বসেন মহিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+