অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পংয়ে, কবে উন্নতি হবে পরিস্থিতির?

ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হচ্ছে। তুলনামূলক কিছুটা কম বৃষ্টি হচ্ছে নীচের অংশের জেলায়। তবে পরিস্থিতি আরও দুর্যোগপূর্ণ হতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। কবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হবে? সেই প্রশ্নও উঠেছে।

গতকাল বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আজ শুক্রবারও অতি ভারী বৃষ্টির আশঙ্কা জারি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনই নিস্তার নেই উত্তরবঙ্গের জেলাগুলির। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে আবহাওয়ার। এই কথা জানা গিয়েছে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে৷ এই কথা প্রাথমিকভাবে খবর৷ তবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে বাঁক নেবে? তার সম্পূর্ণ চিত্র পরিষ্কার আসেনি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে গতকাল অতি ভারী বৃষ্টি হয়েছে। আলিপুদুয়ারের একটি রাস্তার মাটি জলের তোড়ে প্রায় ভেসে গিয়েছে।

রাস্তার দুই পাশের ১০ বাড়ির ভিত দুর্বল হয়ে গিয়েছে। যে কোনও সময় সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে।

আগামী কাল শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে৷ প্রাথমিকভাবে এই কথা জানা গিয়েছে।

১০ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে এখনও বন্ধ রয়েছে। সেখানে মাঝেমধ্যেই ধস নামছে বলে খবর। কালিম্পং জেলাতেও কিছু জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। মেল্লি এলাকায় ধস নেমেছে। সিকিম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে৷ লামাহাটা যাওয়ার রাস্তাও এখন বন্ধ।

উত্তরবঙ্গের নদীগুলিও অত্যন্ত ভয়ানক পরিস্থিতি রয়েছে। তিস্তা নদীতে লাল, হলুদ সতর্কতা জারি রয়েছে অনেক জায়গায়। তোর্সা, জলঢাকা প্রভৃতি নদীতেও সর্তকতা জারি করা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+