Vande Sadharan Express: মালদহ থেকে শুক্রবার ছুটবে 'পুশ-পুল' অমৃত ভারত ট্রেন? জোর জল্পনা

Vande Sadharan Express: আগামী বছর অর্থাৎ ২০২৪ ভারতীয় রেলমন্ত্রকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বন্দে ভারতের একাধিক সংস্করণ ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে পারে। যার মধ্যে রয়েছে বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার ভার্সন। তবে বন্দে সাধারণ এক্সপ্রেস অর্থাৎ 'অমৃত ভারত ট্রেনে'র উদ্বোধন ঘিরে ধোঁয়াশা রয়েছে। কখনও শোনা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে পারে এই ট্রেন।

আবার চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে একেবারে শেষে বন্দে সাধারণ এক্সপ্রেস অর্থাৎ 'অমৃত ভারত ট্রেনে'র (Vande Sadharan Express) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Vande Sadharan Express

  • Vande Sadharan Express: মালদহ থেকেই ছুটবে এই ট্রেন?

বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অযোধ্যার পাশাপাশি বাংলা থেকেও 'অমৃত ভারত ট্রেন' (Vande Sadharan Express) ছুটবে। তবে তা চলবে মালদহ থেকে। এমনটাই দাবি করা হয়েছে বাংলা এক সংবাদমাধ্যমে। আর সেই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী মালদহ থেকে বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেন চালানো হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার আম-আদমির ট্রেন 'বন্দে সাধারণ এক্সপ্রেসে'র উদ্বোধন হতে পারে। আর তা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভার্চুয়ালের মাধ্যমে তা করা হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি ক আ হয়েছে।

  • Vande Sadharan Express: কী বলছে রেল

যদিও এই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও বক্তব্য রেলের তরফে পাওয়া যায়নি। এমনকি সরকারি ভাবে পূর্ব রেলের তরফে কোনও বিবৃতিও দেওয়া হয়নি। সুত্র বলছে আগামী ৩০ ডিসেম্বর বন্দে সাধারণ এক্সপ্রেসেরর উদ্বোধন রেলমন্ত্রী করতে পারেন। অন্যদিকে আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নব-নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করতে পারেন তিনি। আর সেই সময় অযোধ্যা স্টেশন থেকে 'অমৃত ভারত ট্রেন'টির (Vande Sadharan Express) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।

  • Vande Sadharan Express: 'অমৃত ভারত ট্রেন' নির্মান করেছে রেলমন্ত্রক

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই 'পুশ-পুল' ট্রেনটির (Vande Sadharan Express) ট্রায়াল রান হয়ে যায়। মূলত বন্দে ভারত এক্সপ্রেসের সাধারণ মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে। ইচ্ছা থাকলেও অনেকেই আছেন বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে পারেন না। টিকিটের দাম অনেকটাই বেশি। সেই সমস্ত মানুষও যাতে সেমি বুলেট ট্রেনের মজা নিতে পারে সেজন্যেই বন্দে সাধারণ এক্সপ্রেস অর্থাৎ 'অমৃত ভারত ট্রেন' নির্মান করেছে রেলমন্ত্রক।

এই ট্রেনের টিকিট বন্দে ভারতের (Vande Sadharan Express) থেকে অনেক কম হবে বলে দাবি রেলের। কারন এই ট্রেনের এসির সুবিধা নেই। তবে বন্দে ভারতের যাবতীয় সুবিধা যাত্রীরা পাবেন বলে দাবি রেলের। শুধু তাই নয়, এই ট্রেনের স্টপেজ অনেক কম হবে। ফলে দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে নয়া এই 'পুশ-পুল' ট্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+