Vande Bharat Express Train: প্রবল বৃষ্টিতে রেললাইনে ধস! আটকে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন

Vande Bharat Express Train: প্রবল বৃষ্টিতে রেললাইনে ধস। কার্যত বড়সড় বিপদ এড়ালো বন্দেভারত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Train)। গৌড় মালদহ স্টেশনের কাছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

পরিস্থিতি খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা (Indian Rail)। জানা গিয়েছে, ধস মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টিতে (Heavy Rain) কাজে কিছুটা ব্যাহত হচ্ছে বলে খবর।

Vande Bharat Express Train

গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা উত্তরবঙ্গ। মালদহ সহ একাধিক জায়গায় এক নাগড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টির ফলেই হঠাত করে রেললাইনে ধস নামে বলে জানা যায়। আটকে যায় দেশের প্রথম সেমি বুলেট ট্রেন বন্দেভারত এক্সপ্রেস। আটকে যায় মালদা নবদ্বীপ ট্রেন সহ আরও বেশ কয়েকটি ট্রেন। ঘটনাস্থলে যান রেল দফতরের কর্তারা। এই ঘটনায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আর সেই কারণে পাঁচ জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি প্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে ওই পাঁচ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে সোমবার ও মঙ্গলবার ওই পঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টির জন্য ইতিমধ্যে মালদহের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এমনকি ফুঁসছে তিস্তাও। বৃষ্টির কারণে জল বেড়েছে তিস্তায়। যার ফলে আশেপাশের এলাকা সম্পূর্ণ ভাবে জলমগ্ন হয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+