বাংলার আরও এক রুটে ছুটবে Vande Bharat Express! সাতসকালে হল সেই ট্রায়াল রান

রাজ্যের মানুষের জন্যে দারুন খবর! আরও একটি বন্দেভারত পেতে চলেছে বাংলা। গত কয়েকদিন আগেই হাওড়া পুরী রুটে উদ্বোধন হয়েছে বন্দেভারতের। আর এর মধ্যেই আরও একটি রুটে বন্দেভারতের ট্রায়াল রান সেরে ফেলল ভারতীয় রেল।

ভাবছেন তো এবার কোন রুট! রেল সুত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে নয়া এই বন্দেভারত। আর সেই লক্ষ্যেই আজ রবিবার ভোরে তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গেল।

বাংলার আরও একটি রুটে ছুটবে Vande Bharat Express!

রবিবার ভোর ছটা দশ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি উদ্দেশ্যে রওনা দেয় তৃতীয় বন্দে ভারতটি। ভোর ৬.৫১ নাগাদ ধূপগুড়ি স্টেশন পার করে বন্দে ভারত। এদিন শুধুমাত্র ট্রায়াল রান করা হল। তবে কবে থেকে যাত্রীদের পরিষেবা দেবে এই সেমি বুলেট ট্রেন সেটি এখনো পর্যন্ত জানানো হয়নি রেলের তরফ থেকে।

পাশাপাশি ট্রেনের ভাড়া কত হবে এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই যাত্রাপথে কোন কোন স্টেশনে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনটি দাঁড়াবে সেটিও জানা যায়নি। তবে সূত্রের খবর এই মাসের ২৪ তারিখ থেকে যাত্রীদের নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে বন্দে ভারতটি।

বন্দেভারতের ট্রায়াল রান

এমনকি ১লা জুন থেকেও পরিষেবা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। রেলের তরফে সরকারি ভাবে কোনও বিষয় জানানো হয়নি। ভারতের এই দ্রুতগামী ট্রেন ধূপগুড়ি রেলওয়ে স্টেশন পার করতে চলেছে এই খবর আগাম পাওয়া মাত্রই প্রচুর মানুষ স্টেশনের আসে পাশে ভিড় করে। এই প্রথম এই রুটে এইরকম কোনও দ্রুতগামী ট্রেন চলাচল করল।

কাজেই এই ট্রেনকে একবার সামনে থেকে দেখার জন্য অনেকের মধ্যেই আগ্রহ দেখা যায়। ধূপগুড়ির বাসিন্দারা চাইছেন এলাকার গুরুত্বের কথা বিচার করে ধূপগুড়ি স্টেশনেও যাতে এই ট্রেনের একটি স্টপেজ দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে হাওড়া থেকে জলপাইগুড়ি রুটে একটি বন্দেভারত পেয়েছে বাংলা। এবার উত্তরবঙ্গের মানুষ আরও একটি বন্দেভারত পেতে চলেছে।

ট্রেন দেখতে ভিড় ধুপগুড়ি স্টেশনে

তবে যারা হাওড়া থেকে গুয়াহাটি যেতে চান তাদের ক্ষেত্রে সুবিধা হতে পারে এই ট্রেন। বলে রাখা প্রয়োজন, আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি বন্দেভারত বাংলা পেতে পারে। যার মধ্যে রয়েছে হাওড়া-নয়াদিল্লি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুট রয়েছে বলে খবর। এছাড়াও শিয়ালদহ থেকেও বেশ কয়েকটি রুটে বন্দেভারত চলতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+