Vande Bharat Express: ৭ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি! নয়া বন্দে ভারত ছাড়বে দুপুর তিনটেয়

Vande Bharat Express: বছর শেষে বড় উপহার মোদীর! আরও একটি বন্দে ভারত ছুটবে বাংলা থেকে। তবে তা চলবে নিউ জলপাইগুড়ি থেকে। ফলে দার্জিলিং কিংবা উত্তরবঙ্গ যাওয়া এখন অনেক বেশি সহজ। তবে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি ছুটবে নিউ জলপাইগুড়ি থেকে রাজধানী পাটনা পর্যন্ত।

খুব শীঘ্রই নতুন রেক এনজেপি স্টেশনে পৌঁছবে বলে জানা গিয়েছে। এই ট্রেনের (Vande Bharat Express) পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গের পর্যটনে কার্যত জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express

Vande Bharat Express: ৭ ঘন্টায় নিউ জলপাইগুড়ি -

navbharattimes-এ প্রকাশিত খবর অনুযায়ী, নতুন বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল ৬টায় রওনা দেবে। কিষাণগঞ্জ ও কাটিহারে থামার পর দুপুর ১টায় পাটনা পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে NJP থেকে পাটনা যেতে সময় দেশের প্রথম সেমি বুলেট ট্রেনে সময় লাগবে মাত্র ৭ ঘন্টা। এনজেপি থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ কিষাণগঞ্জ। সেখানে ট্রেনটি পৌঁছবে সকাল ৭টায় এবং কাটিহারে সকাল ৮.৩০ মিনিটে।

Vande Bharat Express: দুপুর তিনটেয় ছাড়বে

একই ভাবে দুপুর তিনটের সময় পাটনা থেকে এনজেপি যাওয়ার জন্যে রওনা দেবে বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি। কাটিহার পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৭টায়, কিষাণগঞ্জ পৌঁছবে রাত ৮টা ৫০ মিনিটে। এবং এনজেপি পৌঁছবে রাত ১০ টার সময়। এমনটাই সময় ঠিক হয়েছে বলে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিনই চলবে ট্রেনটি। এমনটাই জানা গিয়েছে।

Vande Bharat Express: ১৭ ডিসেম্বর উদ্বোধন?

navbharattimes-এ প্রকাশিত খবরে দাবি, আগামী ১৭ ডিসেম্বর নয়া এই রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন আরও ১০টি রুটেও বন্দে ভারতের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আর সেদিনই নিউ জলপাইগুড়ি- পাটনা নতুন বন্দে ভারতের উদ্বোধন হবে। সে মতো কাটিহার রেল ডিভিশনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সে মতো রেলের তরফে প্রস্তুতি শুরু হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+