জঙ্গলের কাছে উদ্ধার তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত, চাঞ্চল্য মালদহের হবিবপুরে

জঙ্গলের কাছে উদ্ধার তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত, চাঞ্চল্য মালদহের হবিবপুরে

জঙ্গলের কাছ থেকে এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের হবিবপুর ব্লকের বানপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুবোধ প্রামানিক (৪০)। সুবোধের বাড়ি ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা গ্রামে। এদিন সকালে তার ক্ষতবিক্ষত দেহ দেখবান এলাকার বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সুবোধের পরিবারের।

জঙ্গলের কাছে উদ্ধার তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত, চাঞ্চল্য মালদহের হবিবপুরে

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা মাথা ভারী বস্তু দিয়ে আঘাত করে থেঁতলে দেয়। রবিবার বিকালে নিজের জমিতে গিয়েছিলেন সুবোধ প্রামানিক। বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের খপ্পরে পড়ে গিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহের পাশেই স্টার্ট করা অবস্থায় মোটরবাইক পড়েছিল। সুবোধের কাঠের ব্যবসাও রয়েছে।

ব্যবসায়িক লেনদেন বা পুরোনো শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারেন বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিস। তবে এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+