লোকসভার আগেই CAA! নির্দিষ্ট সময় উল্লেখ করে ধূপগুড়িতে উপনির্বাচনী প্রচারে শান্তনু ঠাকুর
ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ের হয়ে মঙ্গলবার প্রচার চালান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, হরিণঘাটার বিধায়ক তথা কবিগান শিল্পী অসীম কুমার সরকার সহ অনেকে।
মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের খট্টিমারিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ডিসেম্বর- জানুয়ারিতে সিএএ লাগু হচ্ছে। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলো যেমন তুলে ধরেন সেই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, মূল বিষয় হচ্ছে সিএএর বিরুদ্ধে ২৬৭ টির বেশি কেস হয়েছে সুপ্রিম কোর্টে। বিরোধীদলগুলো সেখানে যে পয়েন্ট রেখেছে সেটা ছিল এইপারের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যদি সিএএ এখানে লাগু হয়, তাহলে এই মানুষদের সঙ্গে জাস্টিস করা হবে না।
এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি মনে করেন, যেভাবে গেজেট নোটিফিকেশন করা হয়েছে, তাতে কোনওভাবে সংখ্যালঘু মানুষের সম্মানহানি হবে না বা বিতারিত হবেন না। এই ক্লসগুলোর ওপর তাদের আত্মভরসা আছে। সেই আত্মভরসার ওপর তারা ভর করে আমরা বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবেন।
কেননা কোনও ক্লস ওইগুলোকে কখনো ওভারটেক করে না, যে ক্লসগুলো ওরা দিয়েছে এই ক্লস গুলোর বিরুদ্ধে। মহামান্য হাইকোর্ট যখনই এটা নিয়ে পজিটিভ ভার্ডিক্ট দেবে, তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে প্রিপারেশনগুলি নেওয়া হয়েছে তা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সেটা ইমপ্লিমেন্ট হবে।












Click it and Unblock the Notifications