উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন উদয়ন গুহ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে সুকান্ত মজুমদারের। তিনি প্রধানমন্ত্রীকে একটি পরিকল্পনা দিয়েছেন বলে খবর। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই ইস্যুতেই এবার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মাঠে নামলেন।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করা হোক। তার মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়ন হবে। এই কথা বলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেই বিষয় নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূলের উদয়ন গুহ।

উদয়ন গুহ এদিন বলেছেন, " আমি জানি না৷ তিনি অনেক শিক্ষিত মানুষ৷ সংবিধানের কোথায় আছে, একটা রাজ্যের একটা অংশকে নিয়ে গিয়ে উত্তর - পূর্ব ভারতের সঙ্গ যুক্ত করে, উত্তর - পূর্ব ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তাঁর হাতে তুলে দেওয়া৷ তাঁর মাধ্যমে সেখানে উন্নয়ন করা। "
সুকান্ত মজুমদার যদি উত্তরবঙ্গের উন্নয়ন চান, তাহলে কেন প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে বললেন না ? কেন্দ্রের বাজেট অধিবেশন হল। বিহার ও অন্ধপ্রদেশ দুই রাজ্য আলাদা সুবিধা পেল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সুকান্ত মজুমদার বলতে পারতেন। সে ক্ষেত্রে বাজেটে ওই টাকা বরাদ্দ করা হত। কোন কোন খাতে সেই টাকা খরচ হবে? সেটাও কেন্দ্রীয় সরকার জানিয়ে দিত।
সেটি না করে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে উন্নয়ন করা হবে। সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন উদয়ন গুহ। " এত কিছুর কী দরকার আছে? সরাসরি প্যাকেজের ব্যবস্থা করে দিলেই তো হতে পারে।" দাবি করলেন উদয়ন গুহ৷
বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কোচবিহার আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। সেই বিষয়কে যোগ করলেন উদয়ন গুহ। একজন সরাসরি পশ্চিমবঙ্গ ভাগের কথা বলেছিলেন। বিজেপি রাজ্য সভাপতি ঘুরিয়ে সেই কথাকে সমর্থন করছেন। উদয়ন গুহ চ্যালেঞ্জ করেছেন, কেন্দ্রীয় সরকার বাংলা ভাগের কথা বলুক। লোকসভায় ছ্যাকা খেয়েছে বিজেপি। বাঙালির মননে ঘা দিলে, তার যে কী ফল হবে। সেটা ২০২৬ সালের নির্বাচনে বুঝতে পারবেন।












Click it and Unblock the Notifications