Loksabha Vote 2024: অশান্তি দিনহাটায়, তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, ভোট না দিয়েই হাসপাতালে উদয়ন
শত নিরাপত্তাতেও দিনহাটা রয়ে গিয়েছে সেই দিনহাটাতেই। গতকাল রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এলাকায়। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সকালে খবর পেয়েই সেখানে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নাম না করে নিশীথ প্রামাণিককে নিশানা করেন উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছেন তাঁকে এলাকায় আটকে ফেলে অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছিল। ভন্ডামি করে ভেটাগুড়ি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে ভোট দিতে যাবেন ভেবেছিলেন, কিন্তু তিনি ছুটে যান হাসপাতালে। আক্রান্ত দলীয় কর্মীকে দেখে সোজা থানায় চলে যান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য প্রথম থেকেই উত্তজনা ছিল দিনহাটা নিয়ে। গতকাল বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে এলাকায় বন্দি করে রাখার আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন সেই আর্জি মেনেই উদয়ন গুহকে এলাকার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে। তারপরেই উদয়ন গুহ প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে নিশীথ প্রামাণিকের বাড়ি তল্লাশি করা হোক সেখানে গুণ্ডা লুকিয়ে রাখা হয়েছে।
গতকাল রাত থেকেই তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তাঁকে আহত অবস্থায় আইসিউইকে ভর্তি করা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। সকালে খবর পেয়েই সেখানে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছেন ভণ্ডামী করে ভেটাগুড়ি দখলের চক্রান্ত করা হচ্ছে। পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়ছে বলে অভিযোগ উদয়ন গুহ। তিনি দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন
নিশীথ প্রামাণিকের বাড়ি পুলিশ দিয়ে তল্লাশির দাবি জানিয়েছেন উদয়ন গুহ। এদিকে আবার দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা পাওয়া গিয়েছে। কে বা কারা সেই বোমা রাখল তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শীতলকুচিতে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরাসরি তিনি হুঁশিয়ারি দিয়েছেন গুণ্ডামি করে ভেটাগুড়ি দখল করা যাবে না।












Click it and Unblock the Notifications